IPL 2025: তিন ছক্কাতেই রাজস্থান দলের নজর কাড়েন বৈভব, কেন ১৩ বছরের ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখাল দিল্লিও?
আইপিএল নিলামে যে সমস্ত অ্যানক্যাপড ক্রিকেটাররা নজর কাড়েন তার মধ্যে অন্যতম বৈভব সূর্যবংশী। বিহারের ১৩ বছরের এই ক্রিকেটার আইপিএলে ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন। মাত্র ১৩ বছর বয়স হলেও বৈভব ইতিমধ্যেই হয়ে গিয়েছেন কোটিপতি। তাঁকে দলে নেওয়ার রীতিমতো দর কষাকষি করে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালসকে টেক্ক দিয়ে রাহুল দ্রাবিড়রা দলে নিয়ে নিয়েছেন ১৩ বছরের বৈভবকে। কিন্তু কেন এই দুই দলই বৈভবকে দলে নেওয়ার জন্য বিড করল? কীভাবে দ্রাবিড় সহ রাজস্থান টিম ম্যানেজমেন্টকে মোহিত করলেন বৈভব? নিলামের অজানা কথাই প্রকাশ্যে এনেছেন বৈভবের কোচ তথা পিতা সঞ্জীব সূর্যবংশী।

সঞ্জীব সূর্যবংশী জানিয়ছেন, আইপিএল নিলামের আগে বৈভব নাগপুরে রাজস্থান রয়্যালসের ট্রায়ালে এবং দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের ট্রায়ালে অংশ নেয়। নাগপুরে ট্রায়ালে এক ওভারে ১৮ রান করে বৈভব। প্রথম তিন বলেই ছক্কা হাঁকায়। এরফলে রাজস্থান টিম ম্যানেজমেন্টের ওকে নিয়ে আগ্রহ তৈরি হয়। এমনকি দিল্লি দলের ট্রায়ালেও ভালো পারফরম্যান্স করে। তাই দিল্লিও ওকে নিয়ে আগ্রহ দেখায়।
বিহারের সমস্তিপুরের বাসিন্দা সঞ্জীব সূর্যবংশী জানিয়েছেন তাঁর ছেলের উত্থানের কাহিনি। এমনকি নিলামে যে কোটি টাকা দিয়ে তাঁর ছেলেকে রাজস্থান দলে নিয়েছে সেটাও জানতেন না সঞ্জীব। বাবাকে দুবাই থেকে ফোন করে এই খবর দেন স্বয়ং বৈভবই। কারণ বৈভব বর্তমানে দুবাইয়ে আছেন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছেন বৈভব।
মাত্র ৫ বছর বয়স থেকে ক্রিকেটের যাত্রা শুরু হয় বৈভবের। ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সত্যি করতে জমিও বিক্রি করতে হয়েছে বাবাকে। এমনকি ছেলে অনুশীলনের জন্য নিজের উদ্যোগে বানিয়ে দেন অনুশীলনের জায়গা। বাড়ি সংলগ্ন জায়গাতেই তিনি নেট বানিয়ে দেন। সঞ্জীব সূর্যবংশী জানিয়েছেন, এখনও বৈভব সুযোগ পেলে সেখানেই অনুশীলন করে।
AUS vs IND: ডনের দেশে দাপুটে পারফরম্যান্স ভারতের, বুমরাহের নেতৃত্বে পারথে বিরাট জয় টিম ইন্ডিয়ার
একইসঙ্গে তাঁর বাবা আরও বলেন, ১০ বছর বয়সে স্থানীয় একটি টুর্নামেন্টে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলেও শতরান করে বৈভব, ৪০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি করে,যা একটা রেকর্ড।
এর আগে বয়স ভিত্তিক ভারতীয় দলে খেলেছেন এবং ব্যাট হাতে নজরও কেড়েছেন, এবার আইপিএলের আঙিনায় প্রবেশ করতে চলেছেন বৈভব। মূল একাদশে খেলারপ সুযোগ না পেলেও দ্রাবিড়ের কোচিংয়ে শেখার সুযোগ অনেকটাই পাবেন বৈভব, যা তাঁকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications