IPL 2025: আইপিএল থেকে বিপুল লাভ বিসিসিআইয়ের, কেন্দ্রীয় সরকারকে কর দিতে হয় কত টাকা?

এক সপ্তাহ হল শুরু হয়েছে আইপিএল ২০২৫। প্রথম সপ্তাহে জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতি মরশুমেই আইপিএলের জনপ্রিয়তার গ্রাফ একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে সেইসঙ্গে আইপিএল থেকে বিসিসিআইয়ের লভ্যাংশও বৃদ্ধি পাচ্ছে। আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে ঢুকছে বিপুল অঙ্কের টাকা।

তবে জানেন কি? আইপিএলের লভ্যাংশ থেকে কত টাকা ভারত সরকারকে কর দিতে হয় বিসিসিআইকে? অঙ্কটা শুনলে চমকে যাবেন। ২০০৮ সাল থেকে সূচনা হয়েছিল আইপিএলের এরপর যত দিন এগিয়েছে ততই আইপিএল যেমন জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তেমনই এই টুর্নামেন্ট থেকে লক্ষ্মীর ভান্ডারও ভারতীয় ক্রিকেট বোর্ডের পূর্ণ হয়েছে। চলতি মরশুমে আইপিএলের অষ্টাদশ সংস্করণ। আইপিএলের মিডিয়া রাইটস থেকে শুরু করে অন্যান্য খাত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ঢ বিপুল টাকা লাভ করে।

BCCI

খানিকটা অবাক করা হলেও এই লভ্যাংশ থেকে কোনও টাকাই সরকারকে কর হিসাবে দিতে হয়নি বিসিসিআইকে। খানিকটা অবাক করা হলো এটাই সত্যি ভারত সরকারের কাছে বিসিসিআই অলাভজনক সংস্থা। ফলে আইন অনুসারে বিসিসিআইকে কোন টাকায় কর বাবর দিতে হয় না ভারত সরকারকে।

খাতায় কলমে বিসিসিআই তামিলনাড়ু সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯৭৫ এর অধীনে একটি দাতব্য প্রতিষ্ঠান(charitable institution ) হিসাবেই নথিভুক্ত, এই সংস্থার প্রাথমিক লক্ষ্য ভারতে ক্রিকেটের প্রচার ও বিকাশ ঘটানো। ১১৯৯৬ সালের আয়কর আইন, (১৯৬১ এর অধীনে) একটি দাতব্য প্রতিষ্ঠানগুলিকে কর দিতে হয় না। ২০২১ সালে, আয়কর আপিল ট্রাইব্যুনাল এই ছাড় বহাল রাখে, বিসিসিআইয়ের করমুক্ত প্রতিষ্ঠান হিসাবেই আছ।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে আর্থিকভাবে কোন লাভ না হলেও আইপিএল ফ্রাঞ্চাইজি গুলিকে থেকে বিপুল অঙ্কের আয় করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কারণ আইপির নিলামে থেকে নেওয়া ক্রিকেটারদের টিডিএস বাবদ ১০% টাকা কেন্দ্রীয় সরকারের ঘরে জমা করতে হয় আইপিএল দলগুলিকে। নিলামে দল পাওয়া ক্রিকেটারদের টিডিএস থেকে ভারত সরকার ৬৩৯.১৫ কোটি টা্কা পেয়েছে। এর পাশাপাশি আইপিএল ক্রিকেটারদের বেতন থেকে করব বাবদ আরও ৮৯.৪৯ কোটি টাকা পেয়েছে সরকার।

Take a Poll

২০২৩ সালে আইসিসি তাদের নতুন রেভিনিউ মডেল সামনে আনে। যারপর বিসিসিআইয়ের আয় অনেকাংশে বৃদ্ধি পায়। ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত বিসিসআই প্রতি বছর আইসিসির থেকে পাবে ১৯৬০ কোটি টাকা। যা আইসিসির বার্ষিক আয়ের ৩৮.৫০ শতাংশ। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+