IPL 2025: আগামী আইপিএলে এক দলে রোহিত-বিরাট? হিটম্যানের দর কত টাকা হবে? আভাস দিলেন অশ্বিন

২০২৪ সালের আইপিএলে মুম্বই দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে অধিনায়ক হন‌ হার্দিক পাণ্ডিয়া। অধিনায়কত্ব নিয়ে রোহিত এবং মুম্বই ম্যানেজমেন্টের মধ্যে দূরত্বের নানা তথ্য প্রকাশিত হয়েছে ইতিপূর্বে। ফলে রোহিত শর্মা আগামী মরশুমে জার্সি ‌বদল করতে পারেন বলেই শোনা যাচ্ছে। তাঁর গন্তব্য কি হবে আরসিবি? বিরাটের দলে অধিনায়ক হবেন হিটম্যান?

আইপিএল নিলামের আগে রোহিত শর্মার দলবদল নিয়ে নানা মুণির নানা মত। এই নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলে রোহিত শর্মার সতীর্থ তথা বর্ষীয়ান ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মাকে দলে নিতে হলে আরসিবি টিম ম্যানেজমেন্টকে কত টাকা খরচ করতে হতে পারে সেই বিষয়ে আভাস দিয়েছেন অশ্বিন‌।

নিজের ইউটিউব চ্যা‌নেলে প্রায়ই নানা বিষয় নিয়ে বক্তব্য পেশ করেন অশ্বিন। ভক্তদের সঙ্গে মত বিনিময়ও করেন। পাশাপাশি নেটিজেনদের নানা প্রশ্নের উত্তরও দেন। সম্প্রতি অশ্বিন যে বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বক্তব্য রেখেছেন তা হল আইপিএল নিলাম। সেখানে এক ভক্ত জানতে চান আগামী মরশুমের আইপিএলে কী রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এক দলে খেলতে দেখা যাবে?

এর উত্তরে অশ্বিন বলে, 'যদি রোহিতকে আরসিবি নিতে চায় তাহলে নিলামের টেবিলে ওর জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করতেই হবে। রোহিত শর্মাকে দলে নিতে গেলে আরসিবিকে ২০ কোটি টাকা খৱচ করতে হবে। মোট ছয়জন ক্রিকেটারকে এবার ধরে রাখতে পারবে দলগুলি। এরমধ্যে থাকছে রাইট টু ম্যাচ কার্ড নিয়মও।
উল্লেখ্য রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করলেও সেভাবে সাফল্য পায়নি মুম্বই দল। বরং তাঁরা বেশি ব্যর্থ হয়েছে।

এই পরিস্থিতিতে ফের মুম্বই দলের অধিনায়ক বদল নিয়ে চর্চা লছে। এই প্রেক্ষাপটে সূর্যকুমার যাদবের নাম নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তাঁকে যেভাবে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাতে খুব একটা খুশি ছিলেন না রোহিত। ফলে রোহিতের সঙ্গে মুম্বই টিম ম্যানেজমেন্টের যে দূরত্ব তৈরি হয়েছে তা স্পষ্ট।

বোর্ড ইতিমধ্যেই সরকারিভাবে নিলাম নীতি প্রকাশ করে দিয়েছে, সেই মতোই করেই দলগুলি তাদের ঘর গুছাতে শুরুও করে দিয়েছে। উল্লেখ্য, আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করার পরই নিলােমের যাবতীয় নীতি ও নিয়ম কানুন চূড়ান্ত করেছে বিসিসিআই। তবে কিছু নিয়ম নিয়ে জটিলতা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+