IPL 2025: রিটেন হওয়া ধোনি কতদিন খেলবেন? নিলামের আগেই বড় আপডেট দিলেন সিএসকে সিইও
২০২৫ সালের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটেছে আগেই। দীপাবলির সন্ধ্যায় সিএসকে দলের রিটেনশন লিস্টে উজ্জ্বল ছিল ধোনির নাম। আগামী মরশুমে ধোনি যে খেলবেন তা স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ধোনি কতদিন খেলবেন?
সাধারণত রিটেনশনে কোনও ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলি নিলে ধরে নেওয়াই তিনি সেই দলের হয়ে আরও তিন বছর খেলবেন। কিন্তু ৪৩-র বছর বয়সী ধোনির পক্ষে কি আরও তিন বছর খেলা সম্ভব? এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। সম্প্রতি প্রোভোক টিভিতে অম্বাতি রায়ডুকে দেওয়া সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনি কে নিয়ে তাদের আগামীর পরিকল্পনা।

ধোনি যে শুধু ২০২৫ সালের আইপিএল নিথয়ে ভাবছেন না বরং আগামী কয়েক বছর আইপিএলটা উপভোগ করতে চান সেটা আগেই উল্লেখ করেছেন। কয়েক সপ্তাহ আগে ধোনি বলেছিলেন, 'আইপিএল খেলার জন্য নিজেকে ৯ মাস ফিট রাখি। আগের মতো চাপ থাকেনা। এই বয়সে এসে ক্রিকেটা আরও কয়েক বছর উপভোগ করতে চাই।'
শেষ পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় অ্যানক্যাপড ক্রিকেটার হিসেবে ৪ কোটি টাকাতেই ধোনিকে পেয়েছে সিএসকে। টাকার অঙ্ক কমলেও ধোনির থাকাটাই যে তাঁর ভক্তদের কাছে বড় খবর।কারণ ধোনির দর কমে গিয়েছে, ৮ কোটি টাকা বেতন কমে গিয়েছে ধোনি। কারণ তিনি বর্তমানে অ্যানক্যাপড ক্রিকেটার।
ধোনির জন্য বেশ ভালোই লাভ হয়েছে সিএসকের। কারণ ধোনি চেন্নাইয়ের লাকি ম্যাসকট। কিন্তু তাঁকেই ৪ কোটিতে দলে রেখে দিতে পেরেছে চেন্নাই। কয়েকদিন আগেই বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে, সম্প্রতি নিজের শহর রাঁচিতে ফিরেছেন ধোনি।
আইপিএল রিটেনশনের পর বাড়িতেই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেওয়ালি উদযাপন করতে দেখা গিয়েছিল ধোনিকে। এরপর পরিবারকে সঙ্গে নিয়ে বিদেশে ছুটি কাটাতে চলে যান ধোনি। এবার নিলাম নিয়ে সিএসকে টিম ম্যানেজেন্টের সঙ্গে চূড়ান্ত পরিকল্পনা করে নেবেন।












Click it and Unblock the Notifications