IPL 2025: আশা ক্রমশ কমছে ধোনিদের, জেনে নিন সিএসকের প্লে-অফের সমীকরণ

পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের চলতি মরশুমে পারফরম্যান্স একেবারেই ভালো নয়। অধিনায়ক বদল হলেও সিএসকের খেলায় কোনও বদল হয়নি। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে প্লে-অফের সমীকরণ কঠিন করে ফেলেছে সিএসকে। তবে এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ আছে চেন্নাই সুপার কিংস দলের। সিএসকের সমীকরণই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় পেয়েছে জয় পেয়েছে সিএসকে। ছয় ম্যাচে হারায় তাদের সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট। এই পরিস্থিতিতে প্লে-অফে যেতে হলে সিএসকে-কে হাতে থাকা ৬টি ম্যাচে জিততেই হবে। বাকি সব ম্যাচ জিতলে সিএসকের পয়েন্ট হবে ১৬। ফলে তারা সরাসরি প্লে-অফে পৌঁছে যেতে পারে ।

Chennai Super Kings Qualify

তবে চেন্নাই যদি একটি ম্যাচও হারে, তবে তাদের পয়েন্টের সংখ্যা হবে ১৪। ফলে ১৪ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফে যাওয়া কঠিন হবে। সেইক্ষেত্রে ১৪ পয়েন্টে থাকলে সরাসরি প্লে-অফে পৌঁছাতে পারবে না সিএসকে। সেক্ষেত্রে তাদের রান রেট যেমন গুরুত্বপূর্ণ হবে তেমনই আবার বাকিদের দিকেও থাকতে হবে। ফলে সিএসকের সমীকরণ ক্রমশ কঠিন হয়ে গেল ৮ ম্যাচ শেষেই।

সিএসকের পরে ম্যাচ আগামী শুক্রবার চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে । চলতি বছরের আইপিএলে প্লে-অফের সম্ভাবনা ক্ষীণ হলেও ধোনির নজর কিন্তু এখন থেকেই পরের মরশুমে। মুম্বই ম্যাচ শেষে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ধোনি। সিএসকে অধিনায়কের কথায়, আমরা ভালো ক্রিকেট খেলেছি বলেই এর আগে সফল হয়েছি। এখানে আবেগের কোনও জায়গা নেই। দলের জয়ের জন্য ব্যাটারদের থেকে রানের প্রত্যাশা করছেন সিএসকে অধিনায়ক ধোনি।

একইসঙ্গে ধোনি বলেন ফিল্ডিংয়ে বিশেষ করে ক্যাচিংয়ে উন্নতি করতে হবে। ম্যাচ ধরে ধরে এগোতে হবে। প্লে-অফে উঠতে না পারলে আগামী বছরের সঠিক কম্বিনেশন তৈরির কাজটাও সেরে রাখাটা আমাদের লক্ষ্য। ধোনির এই কথাতেই জল্পনা তৈরি হয়েছে তাহলে মরশুমেও খেলবেন ধোনি। সিএসকে অধিনায়ক নিজের মন্তব্যে আরও বলেন, আমরা সব ম্যাচে জেতার কথা ভাবছিই না। আপাতত ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। বাকি ম্যাচগুলোয় দল পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই।

অন্যদিকে, বুধবার হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। জয়ের মধ্যেই রোহিতের রানে ফেরা সবথেকে বিরাট স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+