IPL 2025: সাই কিশোরের উদ্দেশে আপত্তিকর শব্দ হার্দিকের! মাঠের ভিতর উত্তাপের ভাইরাল ভিডিও দেখুন

IPL 2025: আইপিএলে এবারও আমেদাবাদ খালি হাতে ফেরাল হার্দিক পাণ্ডিয়াকে। গুজরাত টাইটান্সের কাছে হারের ধাক্কা। সেই সঙ্গে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ টাকার জরিমানাও হলো হার্দিকের।

বোলিং বা ফিল্ডিংয়ে মুম্বইয়ের সেরার পুরস্কার পেলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। তার মধ্যেই মেজাজ হারালেন। প্রাক্তন সতীর্থর উদ্দেশে প্রয়োগ করলেন অসংসদীয় শব্দও।

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্স ১৯৭ রানের টার্গেট তাড়া করছিল। ম্যাচ হেরে যায় ৩৬ রানে। তার আগে হার্দিক পাণ্ডিয়া ও আর সাই কিশোরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। হার্দিক ব্যাট করছিলেন, বোলার ছিলেন সাই কিশোর।

সাই কিশোর একটি ডট বল করার পর কড়া দৃষ্টিতে হার্দিকের দিকে তাকান। তখনই মেজাজ হারান হার্দিক। উল্লেখ্য, হার্দিকের নেতৃত্বেই গুজরাত টাইটান্স প্রথমবার আইপিএল খেতাব জেতে, পরের বছর রানার-আপ। হার্দিক মুম্বই যাওয়ার পর থেকেই গুজরাত-মুম্বই দ্বৈরথ আরও বেশি প্রেস্টিজ ফাইট হয়ে গিয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স রান তাড়া করতে নেমে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে। তার মধ্যে সাই কিশোরের ডট বল ও কড়া দৃষ্টি হার্দিক ভালোভাবে নেননি। তিনি সাই কিশোরের দিকে এগিয়ে যান। সাই কিশোর কিছু না বললেও অটল ছিলেন নিজের অবস্থানে। হার্দিক এরপর তাঁর উদ্দেশে অসংসদীয় শব্দ প্রয়োগ করে বলেন অভিযোগ।

মাঠের মধ্যে এই উত্তাপের দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় ধারাভাষ্যকারদের মধ্যেও। সাই কিশোর ৪ ওভারে ৩৭ রান দেওয়ার পাশাপাশি রবিন মিঞ্জের উইকেটটি তুলে নিয়েছিলেন।

ম্যাচের শেষে অবশ্য দুই দলের ক্রিকেটাররা হাত মেলাচ্ছিলেন তথন দেখা যায় সাই কিশোরের সঙ্গে হ্যান্ডশেক সেরে তাঁকে আলিঙ্গনও করছেন হার্দিক। মাঠের উত্তাপ যে মাঠের বাইরে পর্যন্ত গড়ায়নি তা এতে বোঝা যায়। স্পষ্ট হয়েছে সাই কিশোরের কথাতেও।

সম্প্রচারকারী চ্যানেলে সাই কিশোরকে ধারাভাষ্যকার ইয়ান বিশপ প্রশ্ন করেন, হার্দিকের প্রতি ভালোবাসা কমেনি তো? সাই কিশোরের জবাব, হার্দিক আমার ভালো বন্ধু। মাঠের ভিতর এমনটা হতেই পারে। মাঠের ভিতরে সকলেই আমরা প্রতিপক্ষ। তবে বিষয়গুলিকে আমরা ব্যক্তিগতভাবে নিই না। আমরা দুজনেই ভালো প্রতিদ্বন্দ্বী। খেলায় সেটাই প্রত্যাশিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+