IPL 2025: হার্দিকের পরপর ২ বলে ক্যাচ দিয়েও আউট হলেন না হেড! ভিডিও দেখলে অবাক হবেন

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের সামনে জেতার জন্য ১৬৩ রানের টার্গেট দিল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

মন্থর পিচে প্রথম থেকে রান তোলার গতি বাড়াতে পারেনি সানরাইজার্স। হার্দিকের শেষ ওভারে ২২ রান তোলায় তারা ৫ উইকেটে ১৬২ রানে পৌঁছল।

IPL 2025

ট্রাভিস হেড হতাশ করলেন সানরাইজার্স ভক্তদের। তিনি তিনটি চারের সাহায্যে ২৯ বলে ২৮ রান করলেন। ১১.১ ওভারে দলের ৮২ রানের মাথায় হেড আউট হন উইল জ্যাকসের শিকার হয়ে। ভাগ্যের সহায়তা পেয়েও তা কাজে লাগাতে পারলেন না।

তারই মধ্যে দশম ওভারে দেখা গেল বড় নাটক। হার্দিক পাণ্ডিয়ার বলে উইল জ্যাকসের হাতে সহজ ক্যাচ দেন হেড। তখন তিনি ২৪ বলে ২৪ রানে ব্যাট করছিলেন। হার্দিকের বল ডিপ স্কোয়্যার লেগ ওড়াতে গিয়েছিলেন। কিন্তু সহজ ক্যাচ দিয়ে বসেন উইল জ্যাকসের হাতে।

হতাশ হয়ে হেড যখন সাজঘরে ফিরছিলেন তখনই বেজে ওঠে নো বলের সাইরেন। ফলে জীবন পান হেড। পরের ডেলিভারিটি ছিল ফ্রি হিট। কিন্তু সেটির সদ্ব্যবহার করতে পারেননি অজি ওপেনার। লং অনে ক্যাচ দিয়ে বসেন। তবে ফ্রি হিট হওয়ায় এই বলেও তাঁকে সাজঘরে ফিরতে হয়নি।

Take a Poll

সানরাইজার্স শেষ পাঁচ ওভারে ২ উইকেট খুইয়ে ৫৭ রান তোলায় মন্থর উইকেটে কিছুটা লড়াইয়ের জায়গায় গেল। অভিষেক শর্মা ২৮ বলে ৪০ রান করেন। ঈশান কিষাণ ৩ বলে ২, নীতীশ কুমার রেড্ডি ২১ বলে ১৯, হেইনরিখ ক্লাসেন ২৮ বলে ৩৭ রান করেন।

অনিকেত ভার্মা ২টি ছয়ের সাহায্যে ৮ বলে ১৮ ও প্যাট কামিন্স ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন। সানরাইজার্সের ইনিংসে এদিন ছয়ের সংখ্যা মোটে ৫। উইল জ্যাকস তিন ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নিলেন। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২৯, জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২১ ও হার্দিক ৪ ওভারে ৪২ রান দিয়ে ১টি করে উইকেট পেলেন।

দীপক চাহার ৪ ওভারে ৪৭ ও মিচেল স্যান্টনার ১ ওভারে ৮ রান দেন, উইকেট পাননি। এদিন ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন কর্ণ শর্মা। তিনি বোলিং করতে পারেননি। আজকের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। যারা হেরে যাবে তাদের জন্য কঠিন হয়ে যাবে প্লে-অফের সমীকরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+