IPL 2025: হর্ষিতের জোড়া ধাক্কাতেই দিশেহারা পাঞ্জাব কিংস, আর্য-আইয়ারকে ফেরাতেই কেকেআর ঘুরিয়ে দিল খেলা

IPL 2025: আইপিএলে মুল্লানপুরে যে উইকেটে ১৮০-১৯০ রান তোলা যেত, সেখানে ১১১ রান নেহাতই নগণ্য। আত্মবিশ্বাসী পাঞ্জাব কিংসকে কেকেআর এত কম রানে থামাল মূলত বোলারদের দাপটেই।

পাঞ্জাব কিংস টস জিতে শুরুটা করেছিল দারুণভাবেই। ৩.১ ওভারে বিনা উইকেটে স্কোর ৩৯। এরপরই কেকেআর ঘুরিয়ে দিল খেলা। পাওয়ারপ্লে-র শেষ ১৭ বলে ১৫ রান খরচ করে তুলে নিল চার উইকেট।

IPL 2025

পাঞ্জাব কিংসের ইনিংসে প্রথম আঘাত হানেন হর্ষিত রানাই। হর্ষিত যে ওভারটি করতে যান তার আগের ওভারেই ২০ রান দেন বৈভব অরোরা। হর্ষিতকেও প্রথম বলেই ছক্কা হজম করতে হয়। যদিও তার পরের বলেই প্রিয়াংশ আর্যকে সাজঘরে ফেরত পাঠান হর্ষিত।

শ্রেয়স আইয়ার কেকেআরের প্রাক্তন অধিনায়ক। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক। ফলে পুরানো অধিনায়কের বিরুদ্ধে হর্ষিত-সহ কেকেআরের বোলাররা কেমন বল করেন সেদিকেও ছিল সকলেরই নজর। শ্রেয়স টিকলেন ২ বল। যে ডেলিভারিতে ব্যাটে-বলে সংযোগ ঘটালেন তাতেই আউট।

এ ক্ষেত্রে প্রশংসা করতে হবে রামনদীপ সিংয়ের। যিনি অনেকটা দৌড়ে এসে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করলেন শ্রেয়সের ক্যাচ। হর্ষিত এরপর পাওয়ারপ্লে-র শেষ বলে আউট করে দেন বিপজ্জনক প্রভসিমরণ সিংকে।

তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট। প্রথম তিন ব্যাটারই হর্ষিতের শিকার। তিনজনেরই ক্যাচ ধরেন রামনদীপ সিং। হর্ষিত কেকেআরের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল করলেন।

পাঞ্জাব কিংস প্রথম ৬ ওভারে ৪ উইকেট খুইয়ে ৫৪ রান তোলে। মাঝের ওভারে, অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারে হারায় আরও ৫ উইকেট। রান আসে মাত্র ৫৫। এরপর ষোড়শ ওভারের প্রথম তিন বলে ২ উইকেট হারিয়ে ১১১ রানেই গুটিয়ে যায় পাঞ্জাব কিংস। হর্ষিতের স্পেলের প্রশংসা শোনা গিয়েছে বরুণ চক্রবর্তীর গলাতেও।

Take a Poll

যে আগ্রাসীভাবে পাঞ্জাবের ব্যাটাররা শুরু করেছিলেন তাতে বরুণ যে নার্ভাস হয়েছিলেন তা স্বীকার করতে ভোলেননি। সেই আবহে হর্ষিতের তুলে নেওয়া উইকেটগুলি, বিশেষ করে এক ওভারে প্রিয়াংশ আর্য (যিনি চলতি আইপিএলেই বিধ্বংসী শতরান করেছেন) এবং ছন্দে থাকা শ্রেয়স আইয়ারকে সাজঘরে ফেরানোই ঘোরাল খেলা। তাতেই ম্যাচের রাশ আসে কেকেআরের হাতে।

এদিনের পারফরম্যান্সে জমে গেল বেগুনি টুপির দৌড়। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ। সিএসকের খলিল আহমেদ ও লখনউ সুপার জায়ান্টসের শার্দুল ঠাকুর ৭টি করে ম্যাচ খেলে ১১টি করে উইকেট নিয়েছেন।

চলতি আইপিএলে ১০টি করে উইকেট নেওয়া হয়ে গেল কেকেআরের বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানার। ফলে তাঁদের সঙ্গে নূরের ব্যবধান মাত্র ২ শিকারের। যে বোলাররা বরুণ ও হর্ষিতের আগে ১০টি করে উইকেট নিয়েছেন তাঁরা হলেন কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, আর সাই কিশোর, মহম্মদ সিরাজ ও হার্দিক পাণ্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+