IPL 2025: পাঞ্জাব কিংস গুটিয়ে গেল ১১১ রানেই, হর্ষিতের তিন শিকার, ২টি করে উইকেট বরুণ ও নারিনের
IPL 2025: ৭২ রানে পড়ল ১০ উইকেট। শেষ ৬ উইকেট মাত্র ৩৭ রানে। যার জেরে মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেল পাঞ্জাব কিংস।
হর্ষিত রানা নিলেন তিনটি উইকেট। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন নিলেন ২টি করে উইকেট। বরুণ বললেন, এই উইকেটে অন্তত ১৮০-১৯০ রান তোলা উচিত ছিল। দলের বোলাররা ভালো বল করেছেন।

টস জিতে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস প্রথম ৩.১ ওভারে বিনা উইকেটে ৩৯ রান তুলে ফেলে। ৩.২ ওভারে ৩৯ রানে প্রথম উইকেট পড়ে। সেখান থেকে ১১ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৮৬। ফলে ৪৭ রান তোলার মধ্যে পড়ে ৮ উইকেট।
পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে স্কোর ছিল ৪ উইকেটে ৫৪। ১০ ওভারে তা গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৮৬ রানে। প্রিয়াংশ আর্য ১২ বলে ২২, প্রভসিমরণ সিং ১৫ বলে ৩০ ও অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ২ বলে ০। তিন ব্যাটারই হর্ষিত রানার বলে রামনদীপ সিংয়ের হাতে ক্যাচ দেন।
চতুর্থ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে প্রিয়াংশ ও শ্রেয়াংশকে ফেরান হর্ষিত। প্রভসিমরণ হর্ষিতের তৃতীয় শিকার হন ষষ্ঠ ওভারের শেষ বলে। জশ ইনগ্লিসকে বোল্ড করে দেন বরুণ চক্রবর্তী। চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে তিনি করলেন ৬ বলে ২। নেহাল ওয়াধেরা ৯ বলে ১০ রানে আনরিখ নরকিয়ার শিকার। নরকিয়াকে কেকেআর আজ খেলাচ্ছে মঈন আলির জায়গায়।
Varun Chakaravarthy, with a touch of magic, completely deceives Maxwell!
— Star Sports (@StarSportsIndia) April 15, 2025
Watch the LIVE action ➡ https://t.co/nrMztYaJQ8#IPLonJioStar 👉 #PBKSvKKR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/26ve87K7oX
গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে ৭ রানে বরুণের বলেই বোল্ড হন। ব্যাটিং বিপর্যয়ে পড়ে সূর্যাংশ শেড়গেকে নামায় পাঞ্জাব কিংস। তিনি ৪ বলে ৪ রান করে সুনীল নারিনের বলে কট বিহাইন্ড হন। উইকেটের খুব কাছে থেকে দারুণভাবে বল তালুবন্দি করেন ডি কক। মার্কো জানসেন ২ বলে ১ রান করে সুনীল নারিনের বলে বোল্ড হয়ে যান।
একাদশ ওভারের প্রথম ও ষষ্ঠ বলে দুটি উইকেট তুলে নেন নারিন। ফলে ১১ ওভারেই ৮ উইকেট হারায় পাঞ্জাব কিংস। এরপর দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকেন শশাঙ্ক সিং। ১৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১০৯।
১৬তম ওভারের প্রথম বলে শশাঙ্ক সিং ১৭ বলে ১৮ রান করে বৈভব অরোরার বলে লেগ বিফোর হয়ে যান। ১৫.৩ ওভারে জেভিয়ার বার্টলেট (১৫ বলে ১১ রান) রান আউট হতেই ১১১ রানে গুটিয়ে গেল পাঞ্জাব কিংস। অর্শদীপ সিং ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।
হর্ষিত রানা ৩ ওভারে ২৫ রান দিয়ে নেন তিন উইকেট। ডট বল ১৩টি। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২টি উইকেট। সুনীল নারিনের ৩ ওভারে আসে ২১ রান, তিনিও ২টি উইকেট পেলেন। নারিন ও চক্রবর্তী ১০টি করে ডট বল করেছেন। বৈভব অরোরা ২.৩ ওভারে ২৬ ও আনরিখ নরকিয়া ৩ ওভারে ২৩ রান দিয়ে ১টি করে উইকেট পান।












Click it and Unblock the Notifications