IPL 2025: সূর্য বা রোহিত নন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকছেন হার্দিক! ফিল গুড মেজাজে হিটম্যান

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন লিস্ট তৈরি করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন ভারতের বর্তমান টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।

সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে চলতি বছরের আইপিএলে নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ডিয়া। জসপ্রীত বুমরাহও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ফলে চার ক্যাপ্টেন, চার মহারথীকে ধরে রাখা সহজ ছিল না।

IPL 2025

বিসিসিআই জানিয়ে দিয়েছিল, ১৮, ১৪, ১১, ১৮ ও ১৪ কোটি টাকায় প্রথম থেকে পঞ্চম পছন্দের ক্যাপড প্লেয়ার ধরে রাখা যাবে। রোহিত, হার্দিক, বুমরাহ ও সূর্যকে ধরে রাখার ক্ষেত্রে এই মাপকাঠিই ছিল চ্যালেঞ্জিং। যদিও শেষ অবধি সসম্মানে উত্তীর্ণ মুম্বই ইন্ডিয়ান্স।

জসপ্রীত বুমরাহ প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে থাকলেন, নিশ্চিত করলেন ১৮ কোটি টাকা। দুই থেকে চারে যথাক্রমে সূর্যকুমার যাদব (১৬.৩৭ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি) ও রোহিত শর্মা (১৬.৩০ কোটি)। তিলক বর্মাকে ৮ কোটি টাকায় ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্স এই রিটেনশনে খরচ করল মোট ৭৫ কোটি টাকা। নিলামের জন্য হাতে থাকল ৪৫ কোটি। সেই সঙ্গে একটি আরটিএম কার্ড ব্যবহার করে একজন আনক্যাপড প্লেয়ারকে নিতে পারবে তারা। এই প্রথম বুমরাহ দলের বাকিদের চেয়ে সর্বাধিক দর পেয়ে মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন লিস্টে নাম লেখালেন।

চলতি বছর মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে ১০ দলের মধ্যে দশম স্থানে শেষ করেছিল। এবার হেড কোচ করে ফেরানো হয়েছে মাহেলা জয়বর্ধনেকে। মুম্বই ইন্ডিয়ান্স রিটেনশন লিস্ট প্রকাশের পর জানিয়ে দিল, হার্দিক পাণ্ডিয়াই অধিনায়ক থাকছেন।

উল্লেখ্য, রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পর মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল হার্দিককে। হার্দিক ১৪৩ স্ট্রাইক রেটে ২১৬ রান করার পাশাপাশি ১১ উইকেট পেয়েছিলেন গত আইপিএলে।

তারকাদের ধরে রাখার ঐতিহ্য অটুট রাখতে পেরে উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানি। কোর গ্রুপকে ধরে রেখে সমর্থক-সহ সকলের কথা মাথায় রেখে দলের ভিশন চূড়ান্ত করা হয়েছিল গত মাসে। মুম্বই ইন্ডিয়ান্সের কোর গ্রুপের সঙ্গে কোচিং স্টাফদের বৈঠকেই শক্তিশালী দল গঠনের যাবতীয় পরিকল্পনা হয় বলে জানান আকাশ।

রোহিত শর্মা চতুর্থ ক্রিকেটার হিসেবে দলে জায়গা রাখতে পেরে বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। ফলে সঠিক সিদ্ধান্তই হয়েছে। ভারতের হয়ে এখন যাঁরা খেলছেন তাঁদের প্রাধান্য পাওয়া উচিত। আমি এতে বিশ্বাস করি, খুশিও।

হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের ভিডিওতে বলেন, অসাধারণ লাগছে। অনেক ভালোবাসা ফেরত পেলাম। এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। জীবনে যা অর্জন করেছি সব মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। প্রতি বছরই স্পেশ্যাল। আবার খেলার সুযোগ পাওয়া আরও বেশি স্পেশ্যাল।

২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের সাফল্যের স্মৃতিতে ডুব দিয়ে হার্দিক বলেন, ওই বছরগুলির কথা আমাদের সমর্থকরা জানেন। ২০২৫ সালে তার চেয়েও শক্তিশালী হয়ে আমরা ফিরব। মাঠে যেমন হারতে হয়, তেমন জয়ও আসে। আমরা এই ৫ জন অনেক সুখস্মৃতির সাক্ষী। আমরা পাঁচ আঙুল। তবে একটিকে প্রথম হতেই হয়। সেভাবেই দেখছি। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব অটুট রেখে মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের সরণিতে ফেরাতে প্রত্যয়ী হার্দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+