IPL 2025: এক বছরেই বদল! নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 'ঘরের ছেলে' পাণ্ডিয়াকে সমর্থন ক্রিকেটপ্রেমীদের
এক বছরেই বদলে গিয়েছে হার্দিক পাণ্ডিয়ার জীবন। ভিলেন থেকে নায়ক হয়ে উঠেছেন পাণ্ডিয়া। তাঁকে ঘিরে সমর্থকদের মনোভাবও বদল গিয়েছে গত ১২ মাসে। তার প্রমাণ পাওয়া গেল শনিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
২০২৪ সালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন টস করতে নেমেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তখন গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম পাণ্ডিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। কিন্তু এক বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তেমনই হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে গুজরাতের বাসিন্দাদের মনোভাবের পরিবর্তন হয়েছে। শনিবার ঘরের মাঠে গুজরাত টাইটান্স খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে।

এই ম্যাচ ম্যাচে যখন টস করতে নামেন হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তখন সমালোচনা নয় বরং গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম হার্দিককে গলা ফাটিয়ে সমর্থন জানালো। গত এক বছরে পাণ্ডিয়ার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন হার্দিক এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। ফলে ভিলেন থেকে নায়ক হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া। ২০২২ সালে আইপিএলে গুজরাত দলে যোগ দেন হার্দিক পাণ্ডিয়া।
কিন্তু দুই মরশুম গুজরাতের হয়ে খেলার পরেই ফের পুরানো দলে ফিরে যান। মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হন হার্দিক পাণ্ডিয়া, তবে ২০২৪ মরশুমটা মুম্বই ইন্ডিয়াস দলের হয়ে একেবারেই ভালো কাটেনি হার্দিক পাণ্ডিয়ার। সমালোচিত হতে হয়েছিল তাঁকে দলের খারাপ পারফরম্যান্সের জন্য। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ঝড় উঠেছিল হার্দিকের। স্ত্রী নাতাশার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে।
কিন্তু ভারতের হয়ে টি২০ বিশ্বকাপ জেতার পরই হার্দিক ক্রিকেট ভক্তদের কাছে নায়ক হয়ে ওঠেন। ২০২৪ সালের আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁকে ঘিরে দর্শকরা বিদ্রুপ করেছিল কিন্তু টি২০ বিশ্বকাপ জেতার পর সেই একই স্টেডিয়াম হার্দিককে বরণ করে নেয় জনতা। এবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখা গেল একই দৃশ্য। হার্দিককে নিয়ে সমালোচনা নয় বরং ঘরের ছেলেকে আপন করে নিল গুজরাত।
প্রথম ম্যাচে শাস্তির কারণে খেলতে পারেননি দল সিএসকের কাছে হেরে গিয়েছিল। তবে গুজরাটের বিরুদ্ধে ফের মুম্বই ইন্ডিয়াতে জার্সিতে খেলতে নামলেন হার্দিক। টসের সময় প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপের প্রশ্নের সরাসরি জবাব দিলেন।
🚨 Toss 🚨@mipaltan won the toss and opted to bowl first against @gujarat_titans in Ahmedabad!
— IndianPremierLeague (@IPL) March 29, 2025
Updates ▶ https://t.co/lDF4SwmX6j#TATAIPL | #GTvMI pic.twitter.com/M5qAcHfJEZ
পাণ্ডিয়া বলেন, এটা অসাধারণ অনুভূতি। প্রস্তুতি ভালো হয়েছে। সব ক্রিকেটাররা এগিয়ে যাওয়ার জন্য উন্মুখ। লক্ষ্য খুব স্পষ্ট। আমরা দল হিসাবে ভালো করতে চাই, একে অপরকে সমর্থন করতে চাই এবং যতটা সম্ভব একে অপরের পাশে থাকতে চাই। যখনই কেউ হতাশ হবে, আমরা তাঁকে বেশি করে সমর্থন করব। আমরা খুশির মধ্যে আছি।












Click it and Unblock the Notifications