IPL 2025: তিক্ততা ভুলে ওয়াংখেড়ে স্বাগত জানাল পাণ্ডিয়াকে, সতীর্থের নাম মনে করতে বেগ পেতে হল মুম্বই অধিনায়ককে
২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমবার নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু একরাশ তিক্ত অভিজ্ঞতা হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার। ক্যালেন্ডারের পাতায় বদলে গিয়েছে ১২ মাস। ভিলেন থেকে নায়ক হয়ে উঠেছেন পাণ্ডিয়া। মুম্বইবাসীরাও সোমবার বরণ করে নিলেন অধিনায়ক পাণ্ডিয়াকে।
সোমবার আইপিএলে মেগা ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামল মুম্বই ইন্ডিয়ান্স। টসের সময় সবার নজর ছিল হার্দিক পাণ্ডিয়ার দিকে। এক বছর আগে যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামলেই পাণ্ডিয়াকে বিদ্রুপ শুনতে হত সেটা সোমবার একেবারেই উধাও। বরং ওয়াংখেড়ে স্টেডিয়ামের দশর্করা অভিবাদন জানালেন পাণ্ডিয়াকে। তাঁর জন্য গলা ফাটালেন।

গত এক বছরে পাণ্ডিয়ার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন হার্দিক এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। ফলে হার্দিক এখন ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে নয়নমণি হয়ে উঠছেন।
🚨 Toss 🚨@mipaltan elected to field against @KKRiders
— IndianPremierLeague (@IPL) March 31, 2025
Updates▶️ https://t.co/iEwchzEpDk#TATAIPL | #MIvKKR pic.twitter.com/VqHjlTKB7o
প্রথম ম্যাচে শাস্তির কারণে খেলতে পারেননি দল সিএসকের কাছে হেরে গিয়েছিল। তবে গুজরাতের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়াতে জার্সিতে চলতি্ মরশুমের আইপিএলে প্রথম ম্যাচ খেলেন তবে দলকে জেতাতে পারেননি। প্রথম জয়ের সন্ধানে নাইটদের বিরুদ্ধে খেলতে নেমেছে মু্ম্বই।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ডিয়া। আর তারপরই সতীর্থের নাম ভুলে গেলেন মুম্বই অধিনায়ক । একটু সময় মনে করে তবে জানালেন অভিষেক ঘটছে অশ্বিনী কুমারের। ভুলো মন হিসাবে পরিচিতি আছে রোহিতের, এবার কি একই রোগের শিকার হলেন পাণ্ডিয়াও। এই ম্যাচে আইপিএলে অভিষেক হল অশ্বিনী কুমারের। তাঁর নাম মনে করতে গিয়ে যেভাবে ভুলে গেলেন তাতে পাণ্ডিয়ার মধ্যেই অনেকে রোহিতের ছায়া দেখতে পাচ্ছেন।
উল্লেখ্য, রোহিতকে সরিয়ে ২০২৪ সালের আইপিএলে পাণ্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দেয় মুম্বই টিম ম্য়ানেজমেন্ট। আইপিএলে একেবারেই ভালো খেলতে পারেনি মুম্বই। ফলে সমর্থকরা রেগে যান পাণ্ডিয়ার উপরে। কিন্তু সেসব এখন অতীত।












Click it and Unblock the Notifications