IPL 2025: নিলামের আগেই বড় ঘোষণা করবেন? ইঙ্গিতপূর্ণ পোস্ট করে জল্পনা বাড়ালেন হার্দিক
মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৩১ অক্টোবরই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ে কাছে জমা দিয়ে দেবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। একাধিক তারকা ক্রিকেটারের দলবদল নিয়ে জল্পনা চলছে। এই আবহে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সেই জল্পনার মাত্রাকে বৃদ্ধি করলেন হার্দিক পাণ্ডিয়া।
তিনি মু্ম্বইয়ের ঘরের ছেলে। ২০২২ সালে গুজরাত দলে যোগ দেন, কিন্তু গুজরাতের সঙ্গে পাণ্ডিয়ার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। দু'মরশুম খেলার পরই গুজরাত ছেড়ে দেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরে আসেন এবং অধিনায়ক হন। ২০২৪ সালের আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ডিয়াকে। তার জন্য বিতর্কের ঝড় উঠে। কিন্তু মাঠে পারফরম্যান্স আরও তলানিতে ঠেকে।

কয়েক মাস আগেই নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পাণ্ডিয়া বিবাহবিচ্ছেদের খবর ঘোষণা করেন। যদিও তারও বেশ কিছু মাস আগে থেকেই তাদের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা চলছি।। একসঙ্গে কোথাও দেখা যেত না তাঁদের। টি২০ বিশ্বকাপ জয়ের পরই হার্দিক জানিয়ে দেন যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাঁদের। তবে তাঁরা দুজন মিলেই তাঁদের সন্তান অগস্ত্যকে মানুষ করবেন।
গত ১১ অক্টোবর ছিল হার্দিক পাণ্ডিয়ার জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে ঘরোয়া একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনের দিনে পাণ্ডিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ' গোটা বছরটাই ভীষণ ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছে। জন্মদিন হল সেই সময় মানুষ সামনের দিকে দেখে এবং পিছনের দিকে ফিরেও তাকায়। ইতিবাচক মনোভাব গ্রহণ করে নিয়েই এগিয়ে যেতে হয়।'
একইসঙ্গে পাণ্ডিয়া লেখেন, আপনারা যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার ভুলগুলো থেকে শিক্ষা নেবই। সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। আমি এই নতুন বছর অনেক ভালোবাসা আর জেদ নিয়ে শুরু করছি।'
আইপিএলো শুরুর আগেই বড় বদল হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলেও। কয়েকদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্স দলের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে হেড কোচের পদে পুনরায় ফিরছেন মাহেলা জয়াবর্ধনে।২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিটির গ্লোবাল টিমের হেড হিসেবে দায়িত্ব নেন। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকা চারটি দলের কোচিং এবং স্কাউটিং সংক্রান্ত বিষয়গুলি তত্ত্বাবধান করেছেন।












Click it and Unblock the Notifications