IPL 2025: হার্দিক আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে গড়লেন রেকর্ড! সূর্যকুমার খেলছেন মাইলস্টোন ম্যাচ

IPL 2025: আইপিএলে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে বিরল রেকর্ড গড়লেন হার্দিক পাণ্ডিয়া। তিনিই প্রথম অধিনায়ক যিনি আইপিএলে বল হাতে কোনও ম্যাচে পাঁচ উইকেট পেলেন।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নিজের টি২০ কেরিয়ারে এই প্রথম কোনও ম্যাচে পাঁচ শিকার ঝুলতে পুরলেন। এবার হার্দিকদের তাড়া করতে হবে চ্যালেঞ্জিং টার্গেট।

IPL 2025

এই নিয়ে দ্বিতীয়বার কোনও দল একানা স্টেডিয়ামে ২০০ বা তার বেশি রান করল। জসপ্রীত বুমরাহ নেই। চোটের কারণে নেই রোহিত শর্মাও। হার্দিক পাণ্ডিয়াকে খেলা শুরুর আগে টিম হাডলে সতীর্থদের পেপ-টক দিতে। এরপর বল হাতে তিনি নেতৃত্ব দিলেন সামনে থেকেই।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন হার্দিক। লখনউ সুপার জায়ান্টস তোলে ৮ উইকেটে ২০৩ রান। এদিন ৪ ওভারে ৩৬ রান খরচ করে পাঁচটি উইকেট পেলেন হার্দিক। ডট বল ১০টি। ২টি চার ও ২টি ছয় হজম করেন। ওয়াইড করেছেন চারটি।

টি২০ কেরিয়ারে এটি হার্দিকের সেরা বোলিং ফিগার। আইপিএলে কোনও অধিনায়ক হার্দিকের আগে ইনিংসে পাঁচ উইকেট পাননি। হার্দিক এদিন আউট করেন এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ, ডেভিড মিলার ও আকাশ দীপকে।

নবম ওভারের পঞ্চম বলে চলতি আইপিএলের সর্বাধিক রান সংগ্রহকারী পুরাণকে ফেরান হার্দিক। একাদশ ওভারের চতুর্থ বলে তিনি আউট করেন ঋষভ পন্থকে। ১৮তম ওভারের পঞ্চম বলে হার্দিকের শিকার হন মার্করাম। এরপর শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে হার্দিকের বাকি দুই শিকার মিলার ও আকাশ দীপ।

আরসিবি অধিনায়ক হিসেবে ২০০৯ সালে জোহানেসবার্গে অনিল কুম্বলে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৪ ওভারে ১৬ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। এতদিন আইপিএলে অধিনায়ক হিসেবে এটিই ছিল সেরা বোলিং ফিগার। সেই কীর্তি ভাঙলেন হার্দিক।

দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক হিসেবে জেপি ডুমিনি ২০১৫ সালে বিশাখাপত্তনমে ৩ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ২০১০ সালে রাজস্থান রয়্যালস অধিনায়ক শেন ওয়ার্ন নাগপুরে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৪ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট পান।

যুবরাজ সিং পুণে ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিতে নেমে নভি মুম্বইয়ে ২০১১ সালে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে আইপিএল ম্যাচে তিনটি করে উইকেট নেওয়ার নজির আছে অনিল কুম্বলে, যুবরাজ সিং, শেন ওয়াটসন (২ বার), শেন ওয়ার্ন (২ বার), হার্দিক পাণ্ডিয়া, ড্যানিয়েল ভেত্তোরি, জাহির খানের।

এদিকে, আজ মুম্বই ইন্ডিয়ান্সের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম আইপিএল ম্যাচ খেলছেন সূর্যকুমার যাদব। এর আগে যাঁরা এই মাইলস্টোন ছুঁয়েছেন তাঁরা হলেন রোহিত শর্মা, কায়রন পোলার্ড, হরভজন সিং, জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, অম্বাতি রায়ডু ও হার্দিক পাণ্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+