IPL 2025: আর্চারকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! আইপিএলের শুরুতেই প্রবল বিতর্কে হরভজন সিং
শনিবার সূচনা হয়েছে আইপিএলের ১৮তম সংস্করণের। কিন্তু সূচনা পর্বেই বর্ণবিদ্বেষের বিতর্ক। রবিবার আইপিএলে ছিল ডাবল হেডার। প্রথম ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস দলের। এই ম্যাচে সহজেই জেতে প্যাট কামিন্স ব্রিগেড। কিন্তু রাজস্থান দলের পেসার জোফ্রা আর্চারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন হরভজন সিং। ভাজ্জির মন্তব্য আগুনে বিতর্ক সৃষ্টি করেছে আইপিএলে।
২০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ছিল ৬ উইকেটে ২৮৬। রাজস্থান বোলার আর্চার ৪ ওভারে ৭৬ রান করে লজ্জার রেকর্ড সৃষ্টি করলেন আর্চার। আর্চারের এমন পারফরম্যান্সকে কটাক্ষ করতে গিয়ে এমন মন্তব্য করলেন আর্চার হরভজন সিং। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিলেন না ব্রিটিশ পেসার। শুরু থেকেই রান খরচ করতে থাকেন। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্লাসেন ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি বাউন্ডারি মারার পর জোফ্রা আর্চারকে হরভজন লন্ডনের 'কালো ট্যাক্সি'-র সঙ্গে তুলনা করেন।

এই মন্তব্যের জেরেই নেটিজেনদের রোষানলে হরভজন। কৃষ্ণাঙ্গ আর্চার বল করার সময় 'কালো ট্যাক্সি'র উল্লেখ বর্ণবিদ্বেষী মন্তব্য বলেই মনে করছেন নেটিজেনরা। হরভজন এর আগেও বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ক্রিকেট কেরিয়ারেও বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছিল হরভজনের বিরুদ্ধে।
Racism at Peak 😂😂😂😂
— B I S W A J E E T (@Biswajeet_2277) March 23, 2025
Harbhajan Singh Calling Archer Kali Taxi pic.twitter.com/ijdEqFgNbX
২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর চলাকালীন ভাজ্জি কে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। । সিডনি টেস্ট চলাকালীন তিনি অ্যান্ড্রু সাইমন্ডসের উদ্দেশে বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করেছেন-এই অভি্যোগে সরব হন অজি ক্রিকেটাররা। সেই সময় সচিন হরভজনের পাশে থাকেন, তবে বিষয়টি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল।
এর আগে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ইরফান পাঠানকে। এবার কি হরভজনের বিরুদ্ধে একই ব্যবস্থা নেবে বিসিসিআই! হরভজন শুধু ধারাভাষ্যকার নন একইসঙ্গে সাংসদও ফলে তাঁর অনেক সাবধানী মন্তব্য করা উচিৎ। একজন বোলারের একটা দিন খারাপ যেতেই পারে তার জন্য তাঁকে নিয়ে এমন মন্তব্য করা একজন প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকে আশা করা যায় না।












Click it and Unblock the Notifications