IPL 2025: দিল্লি ক্যাপিটালস ৬ ক্রিকেটারকে ধরে রাখবে না! ধারণা হরভজনের, কাদের ভাগ্য নিশ্চিত?
IPL 2025: আইপিএলে কোন দল কাদের ধরে রাখবে তা বিসিসিআইয়ের কাছে জানিয়ে দিতে হবে ৩১ অক্টোবর বিকেল ৫টার মধ্যেই। তারপরই সামনে চলে আসবে কোন ক্রিকেটারদের নিলামে যেতে হবে না।
আইপিএল নিলামের আগে সর্বাধিক ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারে প্রত্যেকটি দল। তবে হরভজন সিংয়ের ধারণা, দিল্লি ক্যাপিটালস ৪ থেকে ৫ জনের বেশি কাউকে ধরে রাখবে না।

দিল্লি ক্যাপিটালসে সবচেয়ে বেশি চর্চা চলছে ঋষভ পন্থকে নিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, পন্থকে অধিনায়ক রাখতে চাইছে না জিএমআর গ্রুপ। ফলে পন্থও দিল্লি ক্যাপিটালস ছাড়ার বিষয়ে মনস্থির করে ফেলেছেন। বৃহস্পতিবারই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
হরভজন স্টার স্পোর্টসে বলেন, ঋষভকে নিয়ে নানারকম সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সময়ই বলবে পরিস্থিতি কোন দিকে যাবে। তবে আমি যদি ম্যানেজমেন্টে থাকতাম তাহলে নিশ্চিতভাবেই পন্থকে ধরে রাখতাম। পন্থকে দিল্লি ক্যাপিটালসের ধরে রাখা উচিত প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবেই।
সেই সঙ্গে অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবসকেও ধরে রাখা উচিত বলে মনে করেন ভাজ্জি। চতুর্থ পছন্দের ক্রিকেটার হিসেবে দিল্লি ক্যাপিটালস জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে রাখতে পারে। পঞ্চম নামটির ক্ষেত্রে হরভজনের পছন্দ মিচেল মার্শ।
আইপিএল রিটেনশনের নিয়ম অনুযায়ী, আনক্যাপড ক্রিকেটারকে রাখা যেতে পারে চার কোটি টাকায়। কিন্তু দিল্লি ক্যাপিটালসে তেমন কাউকে দেখতে পাচ্ছেন না ভাজ্জি। তবে অভিষেক পোড়েলকে নিয়ে চর্চা রয়েছে। প্রথম থেকে পঞ্চম ক্রিকেটারকে ধরে রাখতে যে মাপকাঠি বোর্ড দিয়েছে তা হলো যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি, ১১ কোটি, ১৮ কোটি ও ১৪ কোটি টাকা।












Click it and Unblock the Notifications