IPL 2025: রোহিতের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের বিচ্ছেদ! বড় আভাস দিয়ে সম্ভাব্য রিটেনশন লিস্টে কাদের রাখলেন হরভজন?

IPL 2025: আইপিএলে কোন দল কাদের ধরে রাখবে তা স্পষ্ট হয়ে যাবে বৃহস্পতিবারের মধ্যেই। এই সময়সীমার মধ্যেই রিটেনশন লিস্ট বিসিসিআইয়ের কাছে জমা দেবে ১০টি দল।

মুম্বই ইন্ডিয়ান্সকে নিতে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত। সবচেয়ে বড় যে বিষয়ের দিকে সকলে তাকিয়ে রয়েছেন তা হলো রোহিত শর্মা কি থাকছেন?

IPL 2025

রোহিতের নেতৃত্বেই আইপিএলে প্রথম ৫ বার খেতাব জয়ের নজির গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও গত বছর রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করতেই সমস্যার সূত্রপাত। জানা যাচ্ছিল, রোহিত নিজেই মুম্বই ইন্ডিয়ান্সে থাকতে চান না।

হরভজন সিং স্টার স্পোর্টসে বলেন, মুম্বই ইন্ডিয়ান্স গত ২-৩ বছর ধরে ভালো খেলেনি। তারা চ্যাাম্পিয়ন দল, ভালো দল। নিশ্চিতভাবেই ভবিষ্যতের কথা ভেবে তারা দল গঠন করতে চাইবে। তবে অভিজ্ঞদের রাখবে না, তেমনটা নয়। হার্দিক পাণ্ডিয়া অধিনায়ক, তাঁকে ধরে রাখবে।

ভাজ্জি আরও জানান, সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরাহকেও ধরে রাখবে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও রোহিত শর্মাকে নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। তবে রোহিতের নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। তাঁকে রেখে দেওয়া উচিত। রোহিতকে রাখলে চারজন হয়ে গেল। সেই সঙ্গে তিলক বর্মাকে রাখতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

হরভজনের মতে, ম্য়াচ জেতাতে ভবিষ্যতে তিলক মুম্বই ইন্ডিয়ান্সে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারবেন। আনক্যাপড ক্রিকেটার হিসেবে বোলিংয়ের কথা ভেবে নেহাল ওয়াধেরাকেও রাখার পরামর্শ দিচ্ছেন হরভজন। যদিও তাঁর এই লিস্টে নাম নেই কোনও বিদেশির! ভারতীয় তারকাদের ধরে রাখতে গিয়ে তাহলে কি মুম্বই ইন্ডিয়ান্স বিদেশিদের বাতিলের খাতায় রাখবে?

এদিকে, মনে করা হচ্ছে হার্দিক পাণ্ডিয়ার নেতত্বে প্রথম বছরে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ব্যর্থ হলে তাঁকেই ধরে রাখা হতে পারে। তবে এটাও ঠিক, গত বছরই রোহিতের ভক্তদের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যান বেসে ধস নেমেছিল। রোহিতকে ছেড়ে দেওয়া হলে সেই ধস যে আরও বড় আকার নেবে তা বলার অপেক্ষা রাখে না। ঈশান কিষাণকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে টার্গেট করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের পদ থেকে সরানো হয়েছে মার্ক বাউচারকে। স্থলাভিষিক্ত হয়েছেন মাহেলা জয়বর্ধনে। মুম্বই ইন্ডিয়ান্স যদি রোহিতকে ছেড়ে দেয়, বা রোহিতই সরে যেতে চান তাহলে কোনও তরুণ বিদেশিকে রাখা হতে পারে বলেই মনে করা হচ্ছে। না হলে, যে ভারতীয় তারকারা রয়েছেন তাঁদের সবাইকে রাখতে গেলে বড় সিদ্ধান্ত নিতেই হবে। এমনও হতে পারে কারও জন্য মুম্বই ইন্ডিয়ান্স আরটিএম কার্ড ব্যবহারের পথে হাঁটল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+