GT vs PBKS, IPL 2025: আমেদাবাদে গুজরাত টাইটান্সের সামনে বদলে যাওয়া পাঞ্জাব কিংস, রণকৌশল কেমন হতে পারে?

GT vs PBKS, IPL 2025: আইপিএলের ম্যাচে কাল আমেদাবাদে গুজরাত টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।

দুই দলের পাঁচটি দ্বৈরথে গুজরাত টাইটান্স জিতেছে তিনটিতে, পাঞ্জাব কিংস ২টিতে।

GT vs PBKS IPL 2025

২০২২ সালে প্রথম সাক্ষাতে গুজরাত শেষ বলে ৬ উইকেটে ম্যাচ জিতেছিল। এরপর ফিরতি সাক্ষাতে পাঞ্জাব কিংস জয় ছিনিয়ে নেয় ৮ উইকেটে, ৪ ওভার বাকি থাকতেই।

২০২৩ সালের আইপিএল দ্বৈরথটি জেতে গুজরাত টাইটান্স, ১ বল বাকি থাকতে ৬ উইকেটে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জিতেছিল। যদিও ফিরতি সাক্ষাতে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় আদায় করে নেয় গুজরাত।

এবারের আইপিএলের জন্য প্রায় পুরো দলই বদলে ফেলেছে পাঞ্জাব কিংস। নিলামের আগে শুধু ধরে রেখেছিল প্রভসিমরণ ও শশাঙ্ক সিংকে। রিকি পন্টিং হেড কোচ হয়েছেন। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস থেকে লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহালদের নিয়ে ভারসাম্য রেখেই দল গড়া হয়েছে।

শুভমান গিলের গুজরাত টাইটান্সে বড়সড় রদবদল হয়নি। রশিদ খান, রাহুল তেওয়াটিয়ারা আছেন। জস বাটলারকে নিয়ে ওপেনিং জুটি জোরদার করা হয়েছে। জোরে বোলিং বিভাগে নেওয়া হয়েছে কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েটজি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের। দুই দলই জোর দিচ্ছে পাওয়ারপ্লেতে।

গুজরাত টাইটান্সের ব্যাটিং অনেকটাই নির্ভর করবে প্রথম চার ব্যাটারের উপর। পাঞ্জাব কিংসকে সিদ্ধান্ত নিতে হবে চতুর্থ বিদেশি নিয়ে। ম্যাক্সওয়েল, স্টইনিস, মারকো জানসেন একাদশে থাকবেন। আজমাতুল্লাহ ওমরজাইকে খেলানো হলে দুই ভারতীয় ওপেনারকে খেলাতে হবে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত বছর গুজরাত ৮৯ রানে গুটিয়ে গিয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদ ১৫৯ ও ১৬২ করে। টাইটান্স তিনবার ১৯৯ বা তার বেশি রান করলেও দুটি ক্ষেত্রে জিততে পারেনি। তার মধ্যে একটিতে হার পাঞ্জাবের কাছেই। গত বছর আইপিএলে এই স্টেডিয়ামে ৮টির মধ্যে ৬টিতে জিতেছিল রান তাড়া করা দল।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ। বোলিংয়ের সময়- প্রসিদ্ধ কৃষ্ণ।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং, জশ ইনগ্লিস (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরপ্রীত ব্রার, বিজয়কুমার ভিশাক, অর্শদীপ সিং। বোলিংয়ের সময়- যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+