GT vs MI, IPL 2025: গুজরাতের বিরুদ্ধেই মুম্বইয়ের নেতৃত্বে ফিরছেন হার্দিক, কেমন হতে পারে রণকৌশল?

GT vs MI, IPL 2025: আইপিএলে কাল আমেদাবাদে গুজরাত টাইটান্স খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। দুই দলই চলতি আইপিএলে প্রথম জয় পেতে মরিয়া।

মুম্বই ইন্ডিয়ান্সকে কালকের ম্যাচ থেকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। উল্লেখ্য, গুজরাত টাইটান্স হার্দিকের নেতৃত্বে আবির্ভাবেই চ্যাম্পিয়ন ও পরের বছর রানার-আপ হয়েছিল। এখন দলের ব্যাটন শুভমান গিলের হাতে।

GT vs MI IPL 2025

আইপিএলে এই দুই দলের দ্বৈরথ হয়েছে পাঁচবার। তার মধ্যে গুজরাত টাইটান্স জিতেছে তিনবার, ২ বার মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর গত বছর এই দুই দল একটিই ম্যাচ খেলেছিল। আমেদাবাদে সেই ম্যাচে গুজরাত জেতে ৬ রানে।

আমেদাবাদে এখন বেশ গরম রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে ম্যাচের সময় তা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির পূর্বাভাস নেই। ডিউ ফ্যাক্টর হতে পারে।

Take a Poll

এবারের আইপিএলে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন শুভমান গিল। পাঞ্জাব কিংস ৫ উইকেটে ২৪৩ রান তোলার পর গুজরাত টাইটান্স শেষ অবধি পৌঁছয় ৫ উইকেটে ২৩২ রানে। কালও হাই স্কোরিং ম্যাচ হতে পারে। গত বছর আমেদাবাদে ৮টির মধ্যে ৬টি জিতেছিল রান তাড়া করা দল।

গুজরাত টাইটান্স দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। বাঁহাতি সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শেরফান রাদারফোর্ডরা থাকায় ওয়াশিংটন সুন্দরকে কালও প্রথম একাদশে সম্ভবত দেখা যাবে না। রশিদ খানের জায়গা পাকা। আর সাই কিশোরও বল হাতে পাঞ্জাব ম্যাচে ভরসা দিয়েছেন।

হার্দিক পাণ্ডিয়া দলে এলে বাদ পড়বেন রবিন মিঞ্জ। রোহিত শর্মার পরিবর্তে এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ভিগনেশ পুথুরকে দেখা যাবে। মিচেল স্যান্টনার, দীপক হুডারা থাকায় মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং গভীরতা অনেকটাই বেশি। মুম্বই অধিনায়ক হিসেবে পুরানো দলের বিরুদ্ধে হার্দিক প্রথম জয় পান, নাকি ফের আমেদাবাদ হার্দিককে খালি হাতে ফেরায় সেদিকেই তাকিয়ে সকলে।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খান, আর সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট সাব- প্রসিদ্ধ কৃষ্ণ।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ওঝা, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু। ইমপ্যাক্ট সাব- ভিগনেশ পুথুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+