GT vs MI, IPL 2025: গুজরাত-মুম্বই দ্বৈরথে ব্যাটে-বলে বাজিমাত কাদের? কোন ক্রিকেটারদের সামনে নজিরের হাতছানি?
GT vs MI, IPL 2025: আইপিএলের ম্যাচে আজ আমেদাবাদে গুজরাত টাইটান্স খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। চলতি আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিতে।
হার্দিক পাণ্ডিয়া গুজরাত ছেড়ে মুম্বই গিয়েছিলেন। তিনি এবার প্রথম ম্যাচ খেলতে পারেননি আগেরবার স্লো ওভার রেটের কারণে নির্বাসিত থাকায়। মুম্বই অধিনায়ক হার্দিককে প্রেস্টিজ ফাইটে ফের হারাতে প্রস্তুত গুজরাত।

আইপিএলে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে পাঁচটি সাক্ষাতে তিনবার জিতেছে গুজরাত, ২ বার মুম্বই। হার্দিক মুম্বই অধিনায়ক হওয়ার পর গতবার আমেদাবাদে গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। গুজরাত জেতে ৬ রানে।
On your screens, straight from the heart 🎤💙
— Mumbai Indians (@mipaltan) March 29, 2025
Presenting 𝗖𝗵𝗮𝗿𝗰𝗵𝗮 𝘄𝗶𝘁𝗵 𝗥𝗼𝗵𝗶𝘁 𝗦𝗵𝗮𝗿𝗺𝗮 - a special interview where Ro talks all things MI including fond memories and future ambitions ✅#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/whKiJjkBma
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স খেলেছে ১৭টি ম্যাচ। জিতেছে ৯টিতে, হার ৮টিতে। এই স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের সর্বাধিক স্কোর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (২০২৩ সালের মে মাসে ৩ উইকেটে ২৩৩)। সর্বনিম্ন স্কোর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, গত বছর ৮৯ রানে অল-আউট।
গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে দ্বৈরথে সর্বাধিক রান শুভমান গিলের। ৫ ইনিংসে ২৭৪, সর্বাধিক স্কোর ১২৯, স্ট্রাইক রেট ১৭০.১৮। দুইয়ে সূর্যকুমার যাদব- ৪ ইনিংসে ২০০, সর্বাধিক অপরাজিত ১০৩, স্ট্রাইক রেট ১৮১.৮১। তিনে রোহিত শর্মা ৫ ইনিংসে ১২৫, সর্বাধিক ৪৩।
এই দুই দলের দ্বৈরথে সর্বাধিক ১০টি করে উইকেট দখল করেছেন রশিদ খান ও মোহিত শর্মা। রশিদের ইকনি ৬.৮৫, মোহিতের ৮.৫৮। মোহিতের সেরা বোলিং ফিগার ১০ রানে ৫ উইকেট। রশিদের সেরা বোলিং ফিগার ৩০ রানে চার উইকেট। পীযূষ চাওলা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ ম্যাচে ৬ উইকেট নেন গুজরাতের বিরুদ্ধে।
আজকের ম্যাচে যদি সূর্যকুমার যাদব ৬৮ রান করেন, তবে তাঁর টি২০-তে ৮ হাজার রান পূর্ণ হবে। শুভমান গিল ১৪ রান করলে আমেদাবাদে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করবেন। ওয়াশিংটন সুন্দর সুযোগ পেলে ১৫০তম টি২০ খেলবেন। আইপিএলে ৫০তম শিকার ঝুলিতে পুরতে প্রসিদ্ধ কৃষ্ণর চাই ১ উইকেট।












Click it and Unblock the Notifications