IPL 2025: গুজরাত টাইটান্স শক্তি ও ভারসাম্য বাড়িয়েছে, গৌরব ফেরানোর চ্যালেঞ্জ শুভমান-রশিদদের

IPL 2025: আইপিএলে আবির্ভাবটা হয়েছিল ধামাকা দিয়ে। প্রথম বছরেই চ্যাম্পিয়ন। তার পরের বছর রানার-আপ। দু-বারই অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া।

কিন্তু হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পরই গুজরাত টাইটান্সের ছন্দপতন। গত বছর শুভমান গিলের নেতৃত্বে গুজরাত টাইটান্স প্লে-অফেই যেতে পারেনি। এবার গৌরব ফেরানোর চ্যালেঞ্জ।

IPL 2025

গুজরাত টাইটান্স নিলামের আগে কোর গ্রুপ ধরে রাখার চেষ্টা করেছিল। ২০২২ থেকে ২০২৪ অবধি আইপিএলে ৪৫টি ম্যাচের মধ্যে তারা জিতেছে ২৮টিতে। যা এই সময়কালে সর্বাধিক। শুধু তাই নয়, প্রথম ২ মরশুমেই গুজরাত টাইটান্স ছিল লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার শীর্ষে।

শুভমান গিলই দলের অধিনায়ক। তাঁর সঙ্গেই রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খানকে ধরে রাখা হয়েছিল নিলামের আগে। ফলে কোর গ্রুপ শক্তিশালী, ভারসাম্যও রয়েছে। ১৫.৭৫ কোটি টাকায় জস বাটলার ও ১০.৭৫ কোটি টাকায় কাগিসো রাবাডাকে নিয়েছে গুজরাত টাইটান্স।

ফলে শুভমান গিলের সঙ্গে জস বাটলারই ওপেন করবেন। সেক্ষেত্রে এই জুটি প্রতিপক্ষের কাছে ত্রাস হতেই পারে। মহম্মদ শামিকে ছেড়ে দেওয়া হয়েছে। রাবাডাই পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। স্পিন বিভাগকে রশিদ খান। মহম্মদ সিরাজকে এবার দেখা যাবে গুজরাত টাইটান্সের জার্সিতে।

সিরাজকে ১২.২৫ কোটি টাকা খরচ করে নেওয়া হয়েছে। ফিনিশারের ভূমিকা পালনের জন্য শেরফান রাদারফোর্ডকেও নিয়েছে আশিস নেহরার প্রশিক্ষণাধীন দল। ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ প্লেয়ার যেমন রয়েছেন, তেমনই নিলাম থেকে নেওয়া হয়েছে জেরাল্ড কোয়েটজি, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোরদের।

কোয়েটজির ফিটনেস নিয়েই যা চিন্তা রয়েছে গুজরাতের। দক্ষিণ আফ্রিকার পেসার বিগত কয়েক মাসে কখনও হ্যামস্ট্রিং, কখনও বা কুঁচকির চোটে মাঠের বাইরে থেকেছেন। সম্ভবত গুজরাত টাইটান্স প্রথমদিকের কয়েকটি ম্যাচে কোয়েটজিকে পাবে না।

গুজরাত টাইটান্স অভিযান শুরু করবে ২৫ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে। ২৯ মার্চ ঘরের মাঠেই তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তারপর চারটির মধ্য়ে তিনটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে। ১২ এপ্রিলের পর গুজরাত টাইটান্স দুই সপ্তাহে তিনটি ম্যাচ খেলবে।

শুভমান গিলের সঙ্গে নজর থাকবে শাহরুখ খানের দিকে। দলে বেশ কয়েকজন আগ্রাসী ব্যাটার রয়েছেন। ভালো মানের ফিনিশারও রয়েছেন। বুঝেশুনে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম মাথায় রেখেই রণকৌশল সাজাবে গুজরাত টাইটান্স।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ (ব্যাটিং)- শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, মহীপাল লোমরর বা আর সাই কিশোর। প্রসিদ্ধ কৃষ্ণ বা মহম্মদ সিরাজকে বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+