IPL 2025: শুভমান গিলের সঙ্গে রশিদ খান, আইপিএলে কি এই ২ ক্রিকেটারকেই ধরে রাখছে গুজরাত টাইটান্স?

IPL 2025: আইপিএলে কোন দল কাদের ধরে রাখবে কিংবা রাইট টু ম্যাচ কাদের জন্য ব্যবহার করতে হবে তা জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। সব দলই সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে চলছে নানা জল্পনা রিটেনশনকে নিয়েই। এরই মধ্যে চাঞ্চল্য ছড়াল গুজরাত টাইটান্সের এক্স হ্যান্ডলের একটি পোস্ট নিয়ে।

IPL 2025

হার্দিক পাণ্ডিয়া গুজরাত টাইটান্সের প্রথম দুই মরশুমে অধিনায়ক ছিলেন। ২০২২ সালে আবির্ভাবেই আইপিএল খেতাব জেতে গুজরাত টাইটান্স। ২০২৩ সালে হয় রানার-আপ। হার্দিক গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। ফলে চলতি বছর গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেন শুভমান গিল।

গিলের নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য আসেনি গুজরাত টাইটান্সের। এমন চর্চাও শুরু হয়েছে যে, শুভমান গিল আইপিএল নিলামে নিজের ভাগ্য পরীক্ষা করাতে চাইছেন। আইপিএলে সব দলকেই বলা হয়েছে, সর্বাধিক ৬ ক্রিকেটারকে সরাসরি ধরে রাখা যাবে। নয়তো রিটেনশন ও রাইট টু ম্যাচ বিকল্পের কম্বিনেশনও চলবে।

আজ সন্ধ্যায় গুজরাত টাইটান্স আচমকাই তিনটি ছবি পোস্ট করল। যাতে দেখা যাচ্ছে শুভমান গিল ও রশিদ খানকে। এতেই অনেকে মনে করছেন, এই পোস্টের মাধ্যমেই গুজরাত টাইটান্স আভাস দিল শুভমান ও রশিদকে তারা ধরে রাখতে চলেছে।

এখন প্রশ্ন হলো, শুধুই কি এই দুজনকে, নাকি আরও ক্রিকেটারদের নাম ক্রমশ প্রকাশ্য? এমনও হতে পারে এই দুই ক্রিকেটারকে প্রথম ২ পছন্দ হিসেবে ধরে রাখা হচ্ছে। পরে আরও ক্রিকেটারদের নাম এভাবেই তারা প্রকাশ করবে। তবে আজ এই দুই ক্রিকেটারের ছবিই পোস্ট করা হয়েছে।

শুভমান গিল ও রশিদ খান দুজনেরই গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে গিলকে যেহেতু ভারতের ভবিষ্যতের অধিনায়কদের মধ্যে একজন বলে ভাবা হচ্ছে, ফলে গুজরাত টাইটান্স তাঁকে অধিনায়কত্ব থেকে সরাবে না বলেই জল্পনা।

গুজরাত টাইটান্সে অনিশ্চিত ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামির ভবিষ্যৎ। তবে শামিকে যদি গুজরাত না ধরে রাখে তা হবে বড় চমক। গত বছর বিশ্বকাপের পর শামি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তবে মনে করা হচ্ছে, আগামী মাসে রঞ্জি ট্রফি খেলে তিনি অস্ট্রেলিয়া সফরের দলে থাকবেন। ফলে আইপিএল খেলতেও তাঁর অসুবিধার কিছু নেই।

শামি গোড়ালির অস্ত্রোপচার করানোয় এ বছর আইপিএলে খেলেননি। ২০২২ সালে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করানোর পিছনে তাঁর অবদান ভালোই ছিল। সেবার শামি ২০টি উইকেট দখল করেছিলেন। ২০২৩ সালের আইপিএলে শামি দুরন্ত ফর্ম ধরে রেখে তুলে নিয়েছিলেন ২৮টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+