IPL 2025: ডাগ আউটের শক্তি বৃদ্ধি করল গুজরাত টাইটান্স দলও, গিলদের কোচিংয়ে এবার অজি প্রাক্তনী
চ্য়াম্পিয়ন্স ট্রফির মধ্যেই ফোকাসে আইপিএল, প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। কয়েক দিন পরেই শুরু আইপিএল। আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএলের ১৮তম সংস্করণ। কেকেআরের মতোই আইপিএল শুরুর আগেই ডাগ আউটে শক্তিবৃদ্ধি করল গুজরাত টাইটান্স দলও।
অস্ট্রেলিয়া দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েডকে দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত করল করল গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট। এর আগে করল গুজরাত টাইটান্স দলের হয়ে আইপিএল খেলেছেন। ক্রিকেটার থেকে সহকারী কোচ হলেন ম্যাথু ওয়েড। এই দলে হেড কোচ আশিস নেহরা, ব্যাটিং কোচ পার্থিব প্যাটেল। সঙ্গে আগেই সহকারী হিসাবে নিযুক্ত হয়েছেন আশিস কাপূর, নরেন্দর নেগি। এবার এই তালিকায় যুক্ত হলেন ম্যাথু ওয়েড।

ম্যাথু ওয়েড অস্ট্রেলিয়া দলের হয়ে ৩৬টি টেস্ট, ৯৭টি ওডিআই এবং ৯২টি টি-২০ ম্যাচ খেলেছেন। উইকেটরক্ষক হিসাবে ২৬৬টি ক্যাচ ধরেছেন। এবার তাঁকে দেখা যাবে শুভমান গিলদের কোচিংয়ে। অস্ট্রেলিয়ার হয়ে খেলা ম্যাথুর আইপিএল কেরিয়ার অবশ্য খুব একটা ভালো নয়। আইপিএল ১৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ২০২২ সালে আইপিএলের গুজরাতের চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ।
ম্যাথু ওয়েডের আগমন নিয়ে গুজরাত টাইটান্স দলের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন চ্যাম্পিয়ন। একজন যোদ্ধা। আমাদের সহকারী কোচ হলেন। গুজরাত টাইটান্সের ডাগআউটে ম্যাথু ওয়েডকে স্বাগত। ২০২৪ সালের আইপিএলের আগেই ক্রিকেট থেকে অবসর নেন ওয়েড। এবার কোচিংয়ে এলেন।
আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি। আইপিএল শুরুর আগেই ডাগ আউটে শক্তিবৃদ্ধি করে নিয়েছে নাইট ব্রিগেডও। বিশ্বকাপজয়ী কোচ এবার যুক্ত হয়েছেন কেকেআর দলে।
ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসনকে দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত করেছে কেকেআর । কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসাবে দেখা যাবে তাঁকে। এর আগে গিবসন ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে ক্যারিবিয়ানরা ২০১২ সালে টি২০ বিশ্বকাপ জেতে।












Click it and Unblock the Notifications