IPL 2025: জয়ে ফিরতে মরিয়া গিলরা, টিকে থাকার লড়াই কামিন্সদের, জানুন গুজরাত-হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ
শুক্রবার আইপিএলের ম্যাচে ঘরের মাঠে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দাবাদের। বেশ কয়েকদিনের বিরতি কাটিয়ে আবার খেলতে নামছে প্যাট কামিন্স ব্রিগেড।
চলতি আইপিএলে অবস্থানের নিরিখে দুই দলের পার্থক্য অনেকটাই। একদিকে গুজরাতের কাছে যেমন প্লে-অফে এগিয়ে যাওয়ার লড়াই, তেমন হায়দরাবাদের কাছে আবার টিকে থাকার চ্যালেঞ্জ। ফলে দুই দলের কাছেই এই ম্য়াচ সমান গুরুত্বপূর্ণ। গুজরাত টাইটান্স নয়টি ম্যাচ খেলে ১২ পয়েন্টে আছে তাদের রানরেট ০.৭৪৮। এখনও তাদের পাঁচটি ম্যাচ বাকি আছে। ফলে প্লে অফে সুযোগ করে নেওয়ার পূর্ণ সুযোগ আছে তাদের।

অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ নয় নম্বরে অবস্থান করছে। ৯ ম্য়াচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে প্য়াট কামিন্স ব্রিগেড। ফলে সরু সুতোর উপর ঝুলছে তাদের প্লে অফ ভাগ্য। আইপিএলের ইতিহাসে দুইবার ৫বার মুখোমুখি হয়েছে। জয়ের সংখ্যা বেশি গুজরাতের। সানরাইজার্স হায়দাবাদের বিরুদ্ধে গুজরাত ৪ বার জয় পেয়েছে অন্যদিকে কমলা ব্রিগেড ১ ম্য়াচে জয় পেয়েছে।
গুজরাত দল শেষ ম্যাচে হারলেও তাদের টপ অর্ডার রানের মধ্যে আছে। সাই সুদর্শন কমলা টুপির লড়াইয়ে এক নম্বরে আছেন। শেষ ম্যাচে গিল রান পেয়েছেন। পাশাপাশি ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন জস বাটলার। ফলে গুজরাতের ব্য়াটিং বেশ শক্তিশালী। একইসঙ্গে বোলিং বিভাগে আছেন প্রসিদ্ধ কৃষ্ণ যিনি বেগুনি টুপির লড়াইয়ে দুই নম্বরে আছেন ১৭ উইকেট নিয়ে। একইসঙ্গে অভিষেক শর্মা, ঈশান কিষাণদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত থাকবেন সাই কিশোর, মহম্মদ সিরাজরা।
শেষ ম্যাচ গিলে পিঠের সমস্যা হয়েছিল, ফিল্ডিং করতে পারেননি। এই ম্যাচে গিল খেলতে পারেন বলেই গুজরাত দলের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম শোলাঙ্কি জানিয়েছেন।
অন্যদিকে, দল ভালো হলেও প্রত্যাশা অনুসার পারফরম্যান্স করতে পারছে না সানরাইজার্স দল। দলে ট্রাভিস হেড, ঈশান কিষাণ সহ বিগ হিটার ব্যাটার আছেন কিন্তু তারা কয়েকটি ম্যাচ বাদ দিলে জ্বলে উঠতে ব্যর্থ। বোলিং বিভাগে আছেন মহম্মদ শামি। কিন্তু তিনিও প্রত্যাশা পূরণ করতে পারছেন না। ফলে চাপ তৈরি হয়েছে প্যাট কামিন্সের উপর। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি মরশুমে ভালো রান উঠছে। ফলে উইকেট ব্যাটিং সহায়কই হবে।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশ- শুভমান গিল (অধিনায়ক), বি সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, এম শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, করিম জানাত, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য় প্রথম একাদশ- অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, মহম্মদ শামি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications