IPL 2025, GT vs MI: দাপুটে বোলিংয়ে দিশেহারা সূর্য-তিলক, গুজরাতের জয়ে নায়ক প্রসিদ্ধ কৃষ্ণ

IPL 2025, GT vs MI: আমেদাবাদে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। শুভমান গিলরা জিতলেন ৩৬ রানে।

সাই সুদর্শন কঠিন পিচে অর্ধশতরান করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসে প্রাথমিক জোড়া আঘাত হানেন মহম্মদ সিরাজ। যদিও ম্যাচের সেরার পুরস্কারটি পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ।

IPL 2025 GT vs MI -

মুম্বই ইন্ডিয়ান্স ১৯৭ রানের টার্গেট তাড়া করছিল। খেই হারায় ১১ ওভারের পর থেকেই। ১২ থেকে ১৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স তোলে মাত্র ২৩ রান, তিন উইকেট খুইয়ে। এর মধ্যে দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ১৬ ওভারের শেষে তাঁর বোলিং ফিগার ছিল ৩ ওভার ৮ রান দিয়ে ২ উইকেট।

তিলক বর্মা ও সূর্যকুমার যাদব- দুজনেই নিজেদের দিনে যে কোনও ম্যাচের মোড় মুহূর্তে বদলে দিতে পারেন। সেই দুই বিপজ্জনক ব্যাটারই প্রসিদ্ধ কৃষ্ণর শিকার। প্রসিদ্ধ ৪ ওভারে দেন ১৮ রান, নেন ২ উইকেট। ১৪টি ডট বল করেছেন।

আইপিএলে প্রথমবার ম্যাচের সেরার পুরস্কার পেয়ে প্রসিদ্ধ বুঝিয়ে দেন তাঁর ভালো লাগছে। তবে অনুভূতি সেই সময় বর্ণনা করতে পারেননি। বলেন, টি২০-তে প্রথম ওভার করার জন্য আগে ১০ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। তবে শেষ অবধি সফল হয়েছি।

কৃষ্ণ বলেন, প্রথম ইনিংসে খেলা কেমন হচ্ছে ডাগআউটে বসে সেদিকে নজর রেখেছিলাম। উইকেট লক্ষ্য করে কাটার কার্যকরী হচ্ছিল। সেই লেংথে বল করাই লক্ষ্য ছিল। কোন বল কার্যকরী হবে সেটা চিহ্নিত করায় গতি বাড়ানোর চেষ্টা করিনি। প্রতিটি বল গুরুত্বপূর্ণ ছিল। সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে গিয়েছি।

গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল বলেন,সম্ভবত এই প্রথম কোনও ম্যাচে রশিদ খান ২ ওভার বল করলেন। আমি শেষের দিকের জন্য তাঁর ওভার বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু পেসাররা যেভাবে বল করছিলেন, তাতে চাপ বজায় রাখার উপরই জোর দিই। প্রসিদ্ধর প্রশংসা করেছেন গিল। এরপর গিলরা খেলবেন বেঙ্গালুরু ও হায়দরাবাদে। সেখানকার পার স্কোর আমেদাবাদের চেয়ে আলাদা। সেই চ্যালেঞ্জ অবশ্য সামলাতে প্রস্তুত গুজরাত টাইটান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+