IPL 2025: আইপিএলের মঞ্চে শুরুতেই নজরকাড়া পারফরম্যান্স, সুদর্শনের লক্ষ্য ভারতীয় টেস্ট দল
চলতি আইপিএলে শুরু থেকে যে কয়েকজন ব্যাটসম্যান দুরন্ত পারফরম্যান্স করছেন তাদের মধ্যে অন্যতম গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। গুজরাতের এই ব্যাটার শেষ সাতটি আইপিএল ইনিংসের মধ্যে একটি সেঞ্চুরি করেছেন এবং ৪টি হাফসেঞ্চুরি করেছেন। শুধুমাত্র একটি ম্যাচেই সাই ১০ এর কম স্কোরে আউট হয়েছে। সাই সুদর্শন ৭ ইনিংসে ৪৪৪ রান করেছেন। চলতি আইপিলে সাই সুদর্শন ৩ ম্যাচে ১৮৬ রান করেছেন।
ইতিপূর্বে আইপিএলের মঞ্চকে ব্যবহার করে অনেক ক্রিকেটারই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। সুদর্শনের চোখ কিন্তু এখন থেকেই ভারতীয় টেস্ট দলে। আইপিএলের পর ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

এই প্রসঙ্গে একটি সর্ব ভারতীয় ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাই সুদর্শন বলেছেন, আমার স্বপ্ন দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলা। আমি যদি সেই স্বপ্ন পূরণ করতে পারি সেটা আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি হবে। তবে এই মুহূর্তে আমি আইপিএল নিয়ে ভাবতে চাই তবে আগামী দিনে আমি অবশ্যই চাইবো ইংল্যান্ডের মতো জায়গায় টেস্ট খেলতে এবং দেশের হয়ে নিজের সেরাটা দিতে ।
এর আগে ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন সেই সফর যে একটা বড় শিক্ষা সে কথা জানাতে ভুল করলেন না সাই সুদর্শন। গুজরাট টাইটান্স দলের এই ক্রিকেটার বলেছেন, যখনই ভারতের বাইরে খেলতে যাই তখনই সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পাঁচ সাত দিন সময় লাগে বুঝতে হয় সেখানকার উইকেট কেমন ব্যবহার করছে তারপর নিজের খেলা উন্নতি করতে হয়।
একদিকে যেমন ভালো রান করছেন তেমনি তার ব্যাট থেকে আসছে বড় বড় শটও। এই প্রসঙ্গে সাই সুদর্শন বলেছেন, আমি টি২০ ক্রিকেটের পরিস্থিতি অনুযায়ী খেলতে পছন্দ করি। এর জন্য আমাকে অনেক টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে হয়েছে এটা কখনই সহজ ছিল না। তবে আমি আমার সাধারণ খেলা স্টাইলটা কখনও পরিবর্তন করি না। তবে আমি চেষ্টা করি ফরম্যাটের ডিমান্ড অনুযায়ী পারফর্ম করতে।
একইসঙ্গে সুদর্শন বলেছেন, আমি কখনই আমার বেসিক পয়েন্ট পরিবর্তন করি না তবে পরিস্থিতি অনুযায়ী বেশ কিছু পরিবর্তন করতে হয় দলের চাহিদা অনুসারে। এগুলির সঙ্গে আমরা অভ্যস্ত। একটা লম্বা যাত্রাপথে সবসময় কিছু না কিছু পরিবর্তন করতেই হয়।
ওপেন করা নিয়ে সাই সুদর্শন বলেছেন, সততার সঙ্গে বলতে গেলে আমি খুবই কৃতজ্ঞ টিম ম্যানেজমেন্ট কাছ কারণ তারা আমাকে ওপেনিং করার সুযোগ দিয়েছেন। যখন দলে একজন জস বাটলারের মত ওপেনার থাকেন তারপরেও যখন আমাকে ওপেন করতে সুযোগ দেওয়া হয় সেটা আমার কাছে খুব বড় একটা সম্মানের একইসঙ্গে তারা আমায় খেলার বিষয়ে অনেক স্বাধীনতা দিয়েছেন। আমি এই আইপিএলে এই ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখতে পারি












Click it and Unblock the Notifications