IPL 2025: শীর্ষে থাকা গুজরাতের বিরাট ধাক্কা, চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা বিদেশি
জয়ের ছন্দের মধ্যেই ধাক্কা গুজরাত টাইটান্স শিবিরে। চোট পেয়ে ছিটকে গেলেন দলের তারকা বিদেশি গ্লেন ফ্লিলিপস। শনিবার লখনউ দলের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত টাইটান্স। তার আগে গুজরাত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হল চোটের জন্য চলতি মরশুমে আর খেলা হবে না কিউয়ি তারকার।
সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন গ্লেন ফিলিপস। হায়দরাবাদের ব্যাটিং ইনিংস চালকালীন মহম্মদ সিরাজের পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন কিউয়ি তারকা। ফিল্ডিংয়ের মান ফিলিপসের বরাবরাই ভালো। ফিল্ডিং করার সময় দুরন্ত ব্যালেন্সও রাখতে পারেন।

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে পয়েন্টে ফিল্ডিং করছিলেন ফিলিপস। ঈশান কিষাণের একটি শট করতে গিয়ে চোট পান ফিলিপস। ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ফিলিপস। চোট পাওয়ার পরই মাঠেই শুয়ে পড়েন। যন্ত্রণায় কাতরাতে থাকেন।
তাঁর চোট গুরুতর ছিল যে তিনি বাকি ম্যাচে ফিল্ডিংয়ে করতেই পারেননি। মাঠ ছাড়তে বাধ্য হন গুজরাত দলের তারকা বিদেশি। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় প্রমাণ হয় তাঁর চোটের মাত্রা গুরুতর। শনিবার গুজরাত দলের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হল, ২০২৫ সালের আইপিএল অভিযান চোটের জন্য সমাপ্ত হয়েছে ফিলিপসের। গুজরাট টাইটান্স শীঘ্রই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে। গুজরাত দলের পক্ষ থেকে তাঁর দ্রুত অরোগ্য কামনা করা হয়েছে।
গুজরাট টাইটান্স তাকে ২ কোটি টাকায় দলে কেনে ফিলিপিসকে। এর আগে তিনি সানরাইজার্স দলের সঙ্গে ১.৫ কোটি টাকার চুক্তিতে ছিলেন। ফিলিপসের মতো কার্যকরী খেলোয়াড়ের অনুপস্থিতি গুজরাত দলকে সমস্যায় ফেলতে পারে। ফিলিপস শুধু ব্যাটিংয়েই নয়, বোলিং এবং ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এখন দেখার তাঁর চোট কতটা গুরুতর।
পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন রাবাদা। ফলে তিনি এখন অনুপস্থিত। তার মধ্যেই আবার ধাক্কা গুজরাত শিবিরে। গুজরাত টাইটান্স আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে। শনিবারই একানা স্টেডিয়ামে আইপিএলের অ্যাওয়ে ম্যাচে ঋষভ পন্থে নেতৃত্বাধীন লখনউ দলের বিরুদ্ধে মাঠে নামবেন গিলরা।
এখন দেখার ফিলিপসের পরিবর্তে কোন বিদেশি ক্রিকেটারকে দলে নেয় গুজরাত। পর পর ম্য়াচ ফলে দ্রুত বিকল্প খুঁজে নিতে হবে গুজরাতকে। তবে লখনউয়ের বিররদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া গুজরাত শিবির












Click it and Unblock the Notifications