IPL 2025: ইডেনে খেলতে নেমে বিয়ে নিয়ে প্রশ্ন! আইপিএলের মধ্যেই গিল দিলেন বিরাট আপডেট

বর্তমানে দেশের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলার হিসাবে ধরা হয় শুভমান গিলকে। তাঁর প্রেম জীবন নিয়ে চর্চা তুঙ্গে। বিগত কয়েক বছরে একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে শুভমান গিলের। সচিন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন কম নয়ষ একইসঙ্গে সারা তেন্ডুলকার নয় একইসঙ্গে বলিউড অভিনেত্রী সারা আলি খান সঙ্গেও শুভমান গিলের নাম নিয়ে নেট দুনিয়ায় কম চর্চা হয়নি।

গিলের প্রেমিকা কে তা নিয়েও চর্চা কম হচ্ছে না। ভারতীয় দলের প্রিন্স বলে ডাকা হয় শুভমান গিলকে। শুধু মাঠে নয় একই সঙ্গে মাঠের বাইরেও সমানভাবে ভাবে চর্চায় থাকেন গিল। তবে আইপিএল ম্যাচ চলাকালীন বিয়ে নিয়ে যে প্রশ্ন আসতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি শুভামন।

Shubman Gill

সোমবার কলকাতায় গুজরাত টাইটন্স মুখোমুখি হয়েছে কেকেআরের।গিল ইডেনে খেলতে নেমেছেন তার প্রাক্তন দল নাইটদের বিরুদ্ধে। এই প্রথমবার গুজরাত দলের অধিনায়ক হয়ে ইডেনে খেলতে নামলেন শুভমান গিল। কিন্তু টস করার সময় ক্রিকেট নিয়েই শুধু নয় একইসঙ্গে বিয়ে নিয়েও প্রশ্ন পেলেন শুভমান গিল। টসের সময় গুজরাতের দলের অধিনায়কের জন্য অপেক্ষা করছিল অন্য একটি বাউন্সার।

টসের সময় সঞ্চালক ড্যানি মরিসন গিলের বিয়ে নিয়ে জানতে চান।সঞ্চালক হঠাৎ করেই বলেন, তুমি দেখতে দারুণ ভালো তোমার বিয়ের সানাই ও খুব তাড়াতাড়ি বাজত চলেছে? তুমি খুব তাড়াতাড়ি কি বিয়ে করবে? এই প্রশ্নের উত্তরে কিছুটা হক চকিয়ে যান। শুভমান গিল। তিনি ভাবতেই পারেননি আইপিএলের টস করতে এসে বিয়ে সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে। যদিও নিজেকে কিছুটা সামলে নিয়ে হেসে গিল উত্তর দেন না সেরকম কোন বিষয় নয়।

শুভমান সারার যেন অনেকটা কখনও মেঘ, কখনও বৃষ্টি। সারা সঙ্গে ভারতীয় ক্রিকেটের 'প্রিন্সে'র সম্পর্ক নিয়ে রোজই নিত্য নতুন উপদান যুক্ত হয়। কখনও স্টেডিয়ামে উপস্থিত হন সারা। শুভমানের টানেই কিনা সেটা অনেক চর্চা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+