IPL 2025: নতুন মেন্টরের নাম ঘোষণা করে দিল নাইট রাইডার্স, গম্ভীরের উত্তরসূরি হলেন কে?

শুক্রবার সাত সকালে বড় চমক দিল কেকেআর। এবার নাইট শিবিরে যুক্ত হলেন ডোয়েন ব্র্যাভো। যিনি ডিজে ব্রাভো নামেই বেশি বিখ্যাত। কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হলেন ডোয়েন ব্র্যাভো। গতকাল সন্ধ্যায় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ২০২৫ সালে নাইট রাইডার্সে পরামর্শদাতা হিসেবে যোগ দিতে চলেছেন ব্রাভো।

গৌতম গম্ভীর ২০২৪ সালের আইপিএলে কেকেআরের মেন্টর ছি‌লেন। কিন্তু ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। তাই কেকেআরে মেন্টরের পদ ফাঁকা ছিল। অবশেষে গম্ভীরের বিকল্প বেছে নিলেন শাহরুখ খানরা। সিএসকে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবার কেকেআর শিবিরে যোগ দিলেন ব্রাভো।

dwayne bravo

তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শুধু মেন্টর হলেন না একইসঙ্গে নাইট রাইডার্সের অন্য টি২০ লিগের দলগুলির সঙ্গেও যুক্ত হলেন, সংযুক্ত আরব আমীরশাহী লিগের আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে জড়িত থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্স দলেও যুক্ত থাকবেন ডিজে ব্রাভো।

কেকেআর দলে নতুন ভূমিকায় যুক্ত হলেন ব্রাভো। কারণ গত ১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। কেকেআরের মেন্টর হওয়ার পর একটি বিবৃতিতে ব্রাভো বলেন, বিভিন্ন দেশের লিগে খেলেছি। এরমধ্যে কেকেআরের হয়ে, কখনও তাদের বিরুদ্ধে খেলেছি। নাইট রাইডার্স যেভাবে দল পরিচালনা করে তা অত্যন্ত শিক্ষনীয়। দলের প্রতি কর্তৃপক্ষের আবেগ, দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং পরিবারের মতো আন্তরিক ব্যবহার খুবই ভাল লাগে। অবসর নেওয়ার পর আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার এটাই সেরা মঞ্চ আমার কাছে।"

সারা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন ব্রাভো, আইপিএলে সিএসকে দলের সদস্য ছিলেন দীর্ঘদিন। ফলে ডোয়েন ব্র্যাভোর অভিজ্ঞতা প্রচুর টি২০-তে। তবে এবার মাঠে থেকে নয়, ডাগ আউটে বসেই তাঁকে দলের রণকৌশল সাজাতে হবে। কেকেআরের ক্যারিবিয়ান যোগ অত্যন্ত শক্তিশালী। ব্রাভোর অর্ন্তভুক্তি সেই যোগকে আরও শক্তিশালী করল। কেকেআর শিবিরে যোগ দিয়েই ব্রাভোর মুখে শোনা গেল করব লড়ব জিতবরে বা আমি কেকেআর স্লোগান।


ক্যারিবিয়ান তারকা প্রসঙ্গে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর এই বিবৃতিতে বলেন, "টি২০ ক্রিকেটে ব্রাভোর অনেক অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে । আমাদের দলকে যা অনেক সাহায্য করবে। ব্র্যাভো সব সময় জিততে চায়। আমাদের সব দলের সঙ্গে ব্র্যাভো যুক্ত হওয়ায় ভাল লাগছে।" টি২০ ৫৮২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাভোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+