IPL 2025: মিশন আইপিএল, দুই মাস আগে থেকেই সিএসকের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ধোনি
নতুন বছরে ভারতীয় দল যখন সাদা বলের সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে তখন কিছুটা নিঃশব্দে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন মরশুমেও আইপিএলে খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ইতিমধ্যেই রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএল এর জন্য দুই মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন মাহি।
সোমবার সমাজ মাধ্যমে একটি ছবি প্রকাশে এসেছে সেখানে দেখা গিয়েছে ইন্ডোরে নেটে ব্যাট করছেন ধোনি। তার পায়ে রয়েছে হলুদ রঙের সিএসকের প্যাড। পুরোদমে যে অনুশীলন করছেন ধোনি।। সেটা এই ছবি দেখে স্পষ্ট হয়ে গিয়েছে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বছর আগে খেলা ছেড়ে দেওয়ার এবার তঁাকে অ্যান ক্যাপড ক্রিকেটার হিসেবে চেন্নাই চার কোটি টাকা দিয়ে রিটেন করেছে।

আসন্ন মরশুমে আইপিএলে গোটা ম্যাচে ধোনি খেলবেন কিনা নাকি শুধুমাত্র ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন সেটা স্পষ্ট নয় তবে নিজেকে প্রস্তুত রাখার কাজটা শুরু করে দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটও খেলেন না। ফলে ধোনি এবং ক্রিকেটার সম্পর্ক এখন শুধুমাত্র আইপিএলের মধ্যে সীমাবদ্ধ।
কয়েকমাস আগে ধোনি বলেছিলেন, গত কয়েক বছর যে ক্রিকেট আমি খেলতে পেরেছি তা আগামীদিনে উপভোগ করতে চাই। আপনি যখন পেশাদার খেলার মতো ক্রিকেট খেলেন, তখন খেলার মতো এটি উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমি খেলাটা উপভোগ করতে চাই। সারা বছর নিজের ফিটনেস ধরে রাখা শুধু তিন মাস খেলার জন্য এটা সহজ নয়। আবেগ আসছে, প্রতিশ্রুতি আছে. আমি আগামী কয়েক বছর গেমটি উপভোগ করতে চাই।
THALA DHONI FOR IPL 2025 💛
— Johns. (@CricCrazyJohns) January 20, 2025
- Dhoni has started the practice ahead of the IPL 2025. pic.twitter.com/IJeq4EyIA9
২০২৪ সালে ২২ মার্চ আইপিএল শুরু হয়েছিল এবং ২৬ মে ফাইনাল হয়েছিল। চলতি বছরে আইপিএল শুরু হবে একদিন আগেই ২১ মার্চ। ফাইনাল ম্যাচ হতে চলেছে ১৫ মে। । ফাইনাল হবে ২৫ মে। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল দুটিই ইডেনে হতে চলেছে












Click it and Unblock the Notifications