IPL 2025: একাধিক প্রাক্তনীকে দলে ফেরাতে পারে মুম্বই, নিলামে রোহিতদের নজরে কারা? রইল তালিকা

রিটেনশন‌ পর্ব মিটতেই সব দল এবার নিলামের জন্য রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে। এবার আইপিএলের মেগা নিলাম, ফলে দল গঠনের কাজ সম্পন্ন করতে হবে নিলামের মঞ্চ থেকেই। মুম্বই ইন্ডিয়ান্স তাদের কোর ভারতীয় ব্রিগেডকে ধরে রেখেছে , এবার নিলামে তাদের নিতে হবে বিদেশি ক্রিকেটারদের? একাধিক প্রাক্তন ক্রিকেটারকে ফেরাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

আগামী বছর আইপিএলের ১৮তম সংস্করণ। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের জনপ্রিয়তার গ্রাফ প্রতি মরশুমেই বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের শেষ দিকে বিদেশের মাটিতে আকারে নিলাম আগে। নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা হবে। নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের নজরে রয়েছে কোন কোন ক্রিকেটাররা? সম্ভাব্য সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। ৩৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটারকে লখনউ দল রিটেন করেনি। ফলে প্রাক্তনী ক্রুণালকে দল ফেরাতে নিলামে ঝাঁপাবে মুম্বই। হার্দিকের অধিনায়কত্বে ক্রুণালকে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

লখনউ দল থেকে কুইন্টন ডি কক-কেও নিতে মরিয়া মুম্বই। ঈশান কিষাণকে ছেড়ে দেওয়ায় তাদের একজন উইকেটরক্ষক লাগবে। ডি কক উইকেটরক্ষক এবং ওপেনার দুটো কাজই করে দিতে পারবেন। কি্উয়ি পেসার ট্রেন্ট বোল্ট আগেই মুম্বই দলের সদস্য ছিলেন। কিন্তু তাঁকেও দল থেকে ছেড়ে দেয় মুম্বই। আগামী নিলামে তাঁর দিকেও নজর আছে মুম্বইয়ের। কারণ বোল্ট হলে দলের পেস অ্যাটাক শক্তিশালী হবে। বুমরাহের সঙ্গে একজন ভালো বিদেশি পেসারও লাগবে।

রাজস্থান দল রিটেন করেনি জস বাটলারকে। ফলে ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররকে নিলামের মাধ্যমে ঘরে ফেরাতে চাইছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। ২০১৬ সালে মুম্বই দলে যুক্ত হয়েছিলেন বাটলার। ২০১৮ সালে চলে যান রাজস্থান দলে। এছাড়াও চাহালকেও আবার মুম্বই দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে। এরআগে মুম্বই দলের সদস্য ছিলেন তারকা এই স্পিনার। এর পাশাপাশি মুম্বইয়ের নজরে আছেন ম্যাক্সওয়েল, নীতীশ রানা, জিতেশ শর্মা, অজিঙ্কা রাহানে।

রিটেনশনে তারকাদেরই ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। নিলামের জন্য কোনও ভাবেই ছাড়া হল না দলের মহাতারকাদের। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের মতোই ভারতের দুই অধিনায়ককে যেমন ধরে রেখেছে তেমনই রিটেন করেছে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, তিলক ভর্মাকে। এবার একটি আরটিএম হাতে আছে মুম্বই দলের। সেটাও অ্যানক্যাপড ক্রিকেটারের জন্য ব্যবহার করতে করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+