IPL 2025: বৈভব সূর্যবংশীর আইপিএল খেলায় বয়স কি হবে বাধা? নিয়মটাই বা কী? বিতর্কে মুখ খুললেন বাবাও

IPL 2025: বিহারের সমস্তিপুরের বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে দল পেয়েছেন। হয়ে গিয়েছেন কোটিপতিও।

কিন্তু যে প্রশ্নটি ঘোরাফেরা করছে তা হলো, আদৌ কি ১৩ বছর বয়সে আইপিএল খেলতে পারবেন বৈভব। আইপিএল খেলায় বয়সের মাপকাঠি নেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মও অনেকে জানার চেষ্টা করছেন।

IPL 2025

২০২০ সালে আইসিসি মিনিমাম এজ পলিসি চালু করা হয়। যাতে বলা হয় ছেলে ও মেয়েদের ক্ষেত্রে অনূর্ধ্ব ১৯-সহ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে ন্যূনতম বয়স হতে হবে ১৫। অবশ্য তার কমেও কেউ খেলার ছাড়পত্র পেতেই পারেন। সেজন্য সংশ্লিষ্ট বোর্ডকে আবেদন জানাতে হবে।

আইসিসির নিয়মে বলা হয়েছে, ব্যতিক্রমী ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বোর্ড ১৫ বছরের কম বয়সের প্লেয়ারকে খেলানোর জন্য আবেদন করবে। সেখানে জানাতে হবে প্লেয়ারের খেলার অভিজ্ঞতা, মানসিক বিকাশ-সহ নানা বিষয় যাতে প্রমাণ হয় আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদার সঙ্গে তাল মেলাতে ওই ক্রিকেটার তৈরি।

বিহারের বৈভবের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। দিল্লি ক্যাপিটালসকে টেক্কা দিয়ে বৈভবকে রাজস্থান রয়্যালস নিয়েছে ১.১ কোটি টাকায়। দলের সিইও জ্যাক লুশ ম্যাকক্রাম বলেছেন, বৈভব নাগপুরে আমাদের হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করেছেন। কোচিং স্টাফরা তাঁকে নিয়ে খুশি। বৈভব ব্যতিক্রমী, অত্যন্ত প্রতিভাবান। আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে তাঁকে বৈভবকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।

সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ডটি রয়েছে পাকিস্তানের হাসান রাজার দখলে। তিনি ১৯৯৬ থেকে ২০০৫ অবধি সাতটি টেস্ট ও ১৬টি ওডিআই খেলেছেন। ১৯৯৬ সালে ১৪ বছর ২২৭ দিনের মাথায় তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। আইসিসির নিয়ম চালুর ২৪ বছর আগে।

আইপিএলে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড রয়েছে বাংলার প্রয়াস রায় বর্মণের। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১টিই ম্য়াচ খেলেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৬। এ ছাড়া আল্লাহ গজনফারকে কেকেআর দলে নিয়েছিল ১৮ পূর্ণ করার আগেই। গজনফার অবশ্য আইপিএলে মাঠে নামার সুযোগ পাননি।

অনেকেই মনে করছেন, ২০২৫ সালে বৈভবের আইপিএল অভিষেক হবে না। তবে তিনি যে রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড়, কুমার সঙ্গকারাদের তত্ত্বাবধানে প্র্যাকটিসের সুযোগ পাবেন, নেটে সামলাবেন আন্তর্জাতিক তারকাদেরও, সেটাও তাঁর কেরিয়ারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এগিয়ে যেতে পারবেন সঠিক দিশায়।

এরই মধ্যে বৈভবের বয়স ভাঁড়ানো নিয়ে অনেকে সরব হয়েছেন। অনেকের দাবি, বৈভবের আসল বয়স নাকি ১৫। বৈভব ইতিমধ্যেই ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে শতরান করেছেন। বয়স বিতর্কে বৈভবের বাবা তথা কোচ সঞ্জীব সূর্যবংশীর দাবি, বিসিসিআইয়ে তাঁর ছেলের প্রথম বোন টেস্ট হয় সাড়ে ৮ বছর বয়সে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সদস্য বৈভবের ভবিষ্যৎ নিয়ে মোটেই চিন্তিত নই। বয়স প্রমাণে ফের পরীক্ষা দিতে হলে তৈরি বৈভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+