IPL 2025: বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসের, ফের ছিটকে গিয়ে নিজের সিদ্ধান্তকে দুষছেন ফাফ
IPL 2025: আইপিএলে বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসের। আজ দিল্লি ক্যাপিটালস পঞ্চম ম্যাচ খেলছে। আইপিএলের প্রথমার্ধে বাকি ম্যাচে তারা পাবে না ফাফ দু প্লেসিকে।
দু প্লেসির কথাতেই তেমন আভাস মিলল। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেও নেই দু প্লেসি।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক দু প্লেসি চলতি আইপিএলে চোট সমস্যায় ভুগছেন। খেলেছেন তিনটি ম্যাচ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৯, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫০ রান করেন।
কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তবে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমে ২ রান করেন। সেই ম্যাচেই ফের চোট পেয়ে আপাতত কয়েকটি ম্যাচের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন দু প্লেসি।
আরসিবি ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই চোট লেগেছে দু প্লেসির। তিনি বলেন, আমাকে দলের তরফে আগের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে শুধু ব্য়াটার হিসেবে খেলতে বলা হয়েছিল। কিন্তু আমিই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিই। যার জন্য এখন আক্ষেপ করতে হচ্ছে।
সম্প্রচারকারী চ্যানেলে দু প্লেসি বুঝিয়ে দেন, জোর করে ফিল্ডিং করতে নামাটাই ভুল হয়েছিল। তাতেই ফের চোটের কবলে পড়লেন। দু প্লেসি বলেন, বিগত তিন বছর আমি খুব ভাগ্যবান ছিলাম। প্রতিটি টুর্নামেন্টে সব ম্যাচ খেলেছি। চোটের কারণে বাইরে থাকতে হয়নি।
Chal chalein apne ghar 🏟️💙 pic.twitter.com/aCU8Kuo70m
— Delhi Capitals (@DelhiCapitals) April 13, 2025
নতুন দলে ১০০ শতাংশ ফিট হয়েই নামতে চান দু প্লেসি। তবে আগামী সপ্তাহের আগে তিনি পুরো ফিট হতে পারবেন না, জানাতে দ্বিধাও করেননি আরসিবির প্রাক্তন অধিনায়ক। মনে করা হচ্ছে, দু প্লেসি না থাকায় আজ ফের ওপেন করবেন লোকেশ রাহুল।
দিল্লি ক্যাপিটালস এদিন টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২ ওভারে ২ উইকেটে ১১৮ রান। রোহিত শর্মা ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২ বলে ১৮ রান করেন। রায়ান রিকেলটন করেন ২৫ বলে ৪১। পাঁচটি চার ও ২টি ছয় মেরেছেন তিনি। সূর্যকুমার যাদব ২৪ বলে ২৯ ও তিলক বর্মা ১১ বলে ২৪ রানে অপরাজিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications