Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025 Exclusive: ব্যাটের রোগ সারাতে সিদ্ধহস্ত, নারিন-রিঙ্কুরা সমস্যায় পড়লেই ডাক পড়ে 'ডাক্তার' অজিতের

শরীরে রোগ হলে মানুষ ছোটেন চিকিৎসকের কাছে। খেলার মধ্যে ক্রিকেটারদের যেমন চোট লাগে, তেমনই রোগ হয় ব্য়াটেরও। চলতি আইপিএলে ব্যাট নিয়ে সমস্যাতে পরছেন সুনীল নারিন থেকে একাধিক ক্রিকেটার। নির্দিষ্ট মাপের থেকে বেশি হলেই ব্যাট বদল করতে হচ্ছে ক্রিকেটাররদের। ব্যাটের রোগ হলে চিকিৎসাও আছে। মিরাট, জলন্ধর নয় ব্যাটের ডাক্তার আছেন শহর কলকাতাতেই।

নাম অজিত কুমার শর্মা। তাঁর একটা অন্য নামও আছে ব্যাটের ডক্টর অফ ব্যাটস। রাসেল-নারিন-রিঙ্কুরা ব্যাট নিয়ে সমস্যায় পরলেই ডাক পড়ে অজিতের। নিজের যন্ত্রপাতি নিয়ে কেকেআরের টিম হোটেল পৌঁছে যান অজিত। কারোর ব্যাটে ওজন কমানো আবার কারোর ব্যাটকে নির্দিষ্ট মাপে আনা, আবার সঠিক পরিচর্যা করে তাঁকে শক্তপোক্ত করা এই কাজে অজিতে জুড়ি মেলা ভার। শুধু কেকেআর নয়, আইপিএলের অন্য দলগুলি খেলতে এলেও ডাক পড়ে ব্যাটের ডাক্তার অজিতের।

Ajit Kumar Sharma

ক্রিকেটার থেকেই ব্যাটের ডাক্তার হয়ে উঠেছেন অজিত। একটা সময় ক্রিকেট খেলতেন। কলকাতার ক্লাব ক্রিকেটে খেলেছেন। কিন্তু করোনা এবং চোটের ধাক্কায় ক্রিকেট জীবন মাঝপথেই থমেক যায়। কিন্তু খেলা ছেড়ে দিলেও ক্রিকেটকে ছাড়েননি অজিত। ছোটবেলা থেকেই ব্যাট নিয়ে পরিচর্যা তাঁর ভালো লাগত। ফলে খেলা ছাড়ার পর শুধু নিজের ব্যাটই নয় একইসঙ্গে অন্যদের ব্যাটও পরিচর্যা ও সারাইয়ের কাজ শুরু করেন, সেখান থেকেই হয়ে উঠলেন ব্যাটের ডাক্তার।

আগে ব্যাট পরিচর্যা করতেন এখন ব্যাট সারাইয়ের দক্ষ কারিগর। আম্পায়ারের নির্দেশে নারিনের ব্যাট পরিবর্তন করার পরই বিষয়টি নতুন করে চর্চা শুরু হয়েছে। 'ব্যাট-গজ' নামক যন্ত্রের জাঁতাকলে পড়েছেন কেকেআরের সুনীল নারিন, রামনদীপ সিংরা ৷

এখন তিনি ব্যাট মেরামত করেন। অজিত অবশ্য মনে করেন, তাঁর কাজটা ঠিক মেরামতির নয়। বরং, চিকিৎসকের মতোই ব্যাট হাতে নিলেই রোগ বুঝে যান। তারপর পরিচর্যা করেন। কোনও চিকিৎসকের কাজের চেয়ে তাঁর কাজটা আলাদা নয়। তাই অজিত নিজেকে ব্যাটের ডাক্তার বলতেই বেশি স্বচ্ছন্দ।

বিগত কয়েক মরশুম ধরেই, নাইট ব্য়াটারদের এখন মুশকিল আসান অজিতই ৷ হাতিয়ারার পাশাপাশি এখন নাগেরবাজারের দোকানেও ব্য়াট সারাইয়ের। সেখানে গিয়ে দেখা শুধই রোগগ্রস্থ ব্যাটের সারি। কীভাবে কেকেআরের সঙ্গে যুক্ত হলেন, ওয়ান ইন্ডিয়ার প্রশ্নের উত্তরে অজিত বলেন, কয়েক বছর আগে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সৌজন্যে কেকেআরের সঙ্গে যোগাযোগ ঘটে। রাসেল-নারিন-গুরবাজ-রিঙ্কু অনেক ক্রিকেটারদের ব্যাট সারিয়ে দিয়েছি। তারা আমার খুব প্রশংসাও করেছেন। আমার ভালো লাগে আমার ব্যাট সারাইয়ের পর সেই ব্যাট দিয়ে যখন তারা রান পান।

চার-পাঁচ বছর হল এই কাজের সঙ্গে যুক্ত হাতিয়ারার অজিত ৷ তবে চলতি আইপিএলে ব্যাটের মাপ নিয়ে ধরপাকড়ের মাঝে অজিতের গুরুত্বও বেড়েছে অনেকটাই। অজিজ দেখিয়ে দিলেন একটি নির্দিষ্ট মাপ আছে তার বেশি হলেই আটকে যাবে আম্পায়ারের পরীক্ষায়। যদিও সেই রোগ থেকে মুক্তির উপায়ও অজিতে জানা। অজিত বলেন, আমার দুটি দোকান। হাতিয়াড়ায় ও নাগেরবাজারে। দোকানে একাধিক কর্মীও রয়েছে। আমার ব্যাট সারানোর কাজ সকলেই পছন্দ করেন।

তবে কীভাবে ব্যাটের ডাক্তার নাম হল তাঁর, এই প্রসঙ্গে অজিত বলেন, আমি আগে একটা দোকানে সারাক্ষণ ব্যাট নিয়েই কাজ করতাম। প্রতিদিন একজন ডাক্তার আমাকে দেখতেন। পাঁচ ছয় মাস দেখার পরে সেই ডাক্তারবাবু বলেন, আমি হলাম মানুষের ডাক্তার। আর তুই ব্যাটের ডাক্তার। সেটা আমার খুব ভালো লেগে যায়, সেখান থেকেই ডাক্কার অফ ব্যাট নাম হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+