Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: রিঙ্কু-রাসেলদের উপর আস্থা নাইট মেন্টরের, কেমন পিচে হবে কেকেআর-সানরাইজার্স ম্যাচ?

বৃহস্পতিবার আইপিএলের চতুর্থ ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গত মরশুমে এই দুই দল ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল। হায়দরাবাদকেকে হারিয়ে শিরোপা জিতেছিল কেকেআর। যদিও এবার দুই দলের শুরুটাই ভালো হয়নি। কেকেআর এবং হায়দরাবাদ দুই দলই তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে।

বিগত কয়েকদিন ধরেই ইডেনের পিচ নিয়ে আগুনে বিতর্ক দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে আইপিএলে অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইপিএলের পিচ। একাধিক ফ্র্যাঞ্চাইজিকেই দলের হারের পর পিচ কিউরেটরদের দোষ দিতে দেখা গেছে। আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পরই ইডেনে পছন্দ মতো পিচ না পাওয়ার কথা জানিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Eden Pitch

কেমন পি্চে হবে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্য়াচ। এই ম্যাচের জন্য দুটি পিচ তৈরি করা হয়েছে। যে পিচে খেলা হবে সেটি একেবারেই শুখনো। কোনও ঘাস নেই। ফলে বল টার্ন হওয়ার সম্ভাবনা আছে। সুবিধা পাবেন স্পিনাররা। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন,, এই পিচে বল বাউন্সও হবে এবং ঘুরবেও। এই পিচে আগেও খেলা হয়েছে। কেকেআর পিচ নিয়ে কোনও রকম অসন্তোষ প্রকাশ করেনি।

প্যাট কামিন্সের দল শেষ শেষ দুই ম্যাচে হেরেছে ফলে তাদের সামনে এখন হারের হ্যাটট্রিক এড়ানোর চ্যালেঞ্জ। বৃহস্পতিবারের ম্যাচের আগে বুধবার কেকেআরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন এসেছিলেন ব্র্যাভো। তিনি বলেন আমাদের দলের মানসিকতা ইতিবাচকই আছে শুধুমাত্র আমরাই প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হারিনি। কোচিং গ্রুপের পক্ষ থেকে দলের ক্রিকেটারদের বলা হয়েছে ইতিবাচক মানসিকতা বজায় রাখতে আমাদের বৃহস্পতিবারের ম্যাচের দিকে ফোকাস রাখতে হবে।

প্রতিপক্ষ দলের কয়েকজন অনামী ক্রিকেটার এবার ভালো পারফরম্যান্স করেছেন। এই প্রসঙ্গে নাইটদের মেন্টর বলেছেন, আমরা প্রতিপক্ষ দলের সব ক্রিকেটারদেরই পারফরম্যান্স বিশ্লেষণ করেছি। অবশ্যই আমাদের প্রতিপক্ষ দলের কয়েকজন ভালো ব্যাটার এবং বোলার রয়েছে এবং তার থেকেও বড় কথা হল আমার নিজেদের ক্রিকেটারদের প্রতিভার উপরে ভরসা রাখতে হবে। কারণ আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার রয়েছেন এবং তারা যে কোনও ম্যাচে ভালো খেলতে সক্ষম। মেন্টর হিসাবে আমার লক্ষ্য তাদের থেকে সেরা পারফরম্য়ান্সটা বার করে আনা।

কলকাতা এবং হায়দরাবাদ দুই দলেই ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে হায়দরাবাদ দলে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান রয়েছে যারা বড় রান তুলতে সিদ্ধহস্ত। চলতি মরশুমে হায়দরাবাদ খেলতে নামলেই তাদের থেকে বড় রানের প্রত্যাশা তৈরি হয়েছে।

এটা কি তাদের বোলারদের কাছে বাড়তি চ্যালেঞ্জ?,এই প্রসঙ্গে ব্র্য়াভো বলেছেন, আইপিএলে বোলরদের কাছে সব সময়ই চ্যালেঞ্জের। তাদের কাছে রান রক্ষা করাটাই চ্যালেঞ্জ। আমাদের বলাটা সবসময় দুই ধরনের পরিকল্পনা নিয়ে নামে। একটা আক্রণাত্বক এবং অন্যটা রক্ষণাত্মক। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাদের বোলাররা কৌশল সেই রণকৌশলে বোলিং করেন।

প্রথম তিন ম্যাচ শেষে কি কেকেআরের প্রধান উদ্বেগের জায়গায় ব্যাটিং। যদিও এই বিষয়টি মানতে নারাজ নাইটদের মেন্টর। তিনি সরাসরি বলে দিয়েছেন আমাদের দলে ভালো ভালো ব্যাটসম্যান রয়েছেন টুর্নামেন্টের শুরুতে সব দলেরই কিছুটা সমস্যা হতে পারে। অন্য দলের মতো কেকেআরের হয়ত সমস্যা হচ্ছে।

লোয়ার মিডল অর্ডারে, রিঙ্কু সিং রাসেলরা রান পাচ্ছেন না এই বিষয় নিয়ে ব্র্যাভো বলেছেন, তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে তারা ব্যাট করার সুযোগই পাননি। আইপিএল ১৪ টি গ্রুপ পর্বের ম্যাচ হবে। প্রথমে দেখেই তাদেরকে বিচার করা ঠিক হবে না এর আগে এই দলের হয়ে তারা কী পারফরম্যান্স করেছেন সেটা সবাই জানে। আমাদের কর্তব্য হলো তাদের আরও বেশি মোটিভেট করা।

Take a Poll

পিচ নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে নাইটেদর মেন্টর বলেন আমি এখনও পিচ সম্পর্কে খুব একটা ভালো বলতে পারবো না। তবে ম্যাচের দিন যারা ভাল খেলবে তারাই জিতবে সেটা যে ধরনের পিচই হোক না কেন। প্লেয়ারদের সেরাটা দিতে হবে।ঘরের মাঠে সুবিধা মানে কেবল পছন্দমতো পিচ পাওয়া নয়। ঘরের মাঠে দর্শকরা যে সমর্থন করেন, সেটাও একটা হোম অ্যাডভান্টেজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+