IPL 2025: ইডেনের পিচে রানের বন্যা! বৃষ্টি থামার আধ ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ, বার্তা সুজনের
আগামী শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেকেআর এবং আরসিবি। মেগা ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মতোই ফোকাসে থাকে পিচও। কেমন হবে মেগা ম্যাচের পিচ? ওয়ান ইন্ডিয়া বাংলাকে সাক্ষাৎকারে জানালেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।
বিগত কয়েক বছর ধরেই সুজন মুখোপাধ্যায়ের নেতৃত্বে ইডেনে ভালো উইকেট হয়ে আসছে। যেখানে দুই দলই সমান সুযোগ সুবিধা পাচ্ছে। এটা কতটা প্রত্যাশা চাপ?, এই প্রসঙ্গে ইডেনের পিচ কিউরেটর বলেন, যখন দিনের পর দিন ভালো জিনিসটা দেওয়া হয় তখন সেটা বজায় রাখার একটা চাপ থাকেই। আমরা চেষ্টা করি ভালো ক্রিকেটের পরিবেশ তৈরি করার। এবারও সেই প্রচেষ্টাই আমাদের থাকবে।

ইডেনে বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করছে কেকেআর দল। বৃহস্পতিবার বিকেলে পুরোদমে অনুশীলন করল আরসিবিও। কেকেআর-আরসিবি কোন দলেরই প্র্যাকটিস উইকেট নিয়ে কোন অভিযোগ নেই। এই প্রসঙ্গে সুজন মুখোপাধ্যায় বলেন, বেশ কয়েক দিন ধরে কেকেআর প্র্যাকটিস করেছে, আজ আরসিবিও অনুশীলন করল। তবে এখনও পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি। এর থেকে প্রমাণ হয় যে তাদের কোন সমস্যা হচ্ছে না প্র্যাকটিস উইকেট নিয়ে। কেকেআর দল প্রথম প্রথম আমাকে উইকেট নিয়ে পছন্দের কথা বলতো। কিন্তু তারপর থেকে কোনদিনই আমাকে বলেনি তাদের পছন্দের উইকেট তৈরি করার জন্য।
আগামী শনিবার ইডেনে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এর আগে বৃষ্টি থামার পরও ইডেনে সফলভাবে ম্যাচ সমাপ্ত হয়েছে। এবারও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম সুজন মুখোপাধ্যায়। তিনি বলেন বৃষ্টি যদি পড়েই যায় তাহলে ম্যাচ হওয়া সম্ভব নয়। কিন্তু বৃষ্টি থেমে গেলে তার ৩০ মিনিটের মধ্যেই ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব আমাদের এখানে সেই পরিকাঠামো আছে।
অতীতেও টি২০ ক্রিকেটে বড় রান উঠেছে। এমনকি আড়াইশো রানের লক্ষ্য মাত্রা নিয়েও ম্যাচ জিতেছে দল। এবার কেমন পিচ হবে, সেইন পিছের কোন পরিবর্তন হবে না এখানে বড় রান উঠবে দর্শকরা যাতে খেলা দেখে আনন্দ পায়। সেই ব্যবস্থায়ী করা হবে একই সঙ্গে যারা খেলবে তারাও যেতে খেলে সন্তুষ্ট হয় সেই ধরনের উইকেটই বানানো হচ্ছে।
বরাবরই ইডেনের উইকেট দলগুলির পছন্দের এর জন্য কৃতিত্ব দেওয়া হয় সুজন মুখোপাধ্যায়ের টিমকে। কিন্তু কোনরকম প্রশংসায় নিয়ে ভাবতে নারাজ তিনি। তাঁর সোজা কথা, গতবার কেকেআর চ্যাম্পিয়ন হয়ে ছিল বলে সবাই পিচের খুব প্রশংসা করেছিল। এবার যদি প্রথমে দুই ম্যাচ হেরে যায় তাহলেই সুজন মুখোপাধ্যায় খারাপ হয়ে যাবে।
উল্লেখ্য কেকেআর দলের পক্ষ থেকে এবার ১২০ জন মাঠ কর্মীকে রেনকোট দেওয়া হয়েছে। ইডেনে মাঠ কর্মীদের কোন সমস্যা নেই বলেও তিনি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications