IPL 2025: মুখে কেকেআরের স্লোগান, কলকাতার অনুষ্ঠানে নাইট কর্ণধারের হৃদয় জিতলেন দিলজিৎ

কয়েকদিন আগেই আইপিএলের নিলাম পর্ব শেষ হয়েছে। রিটেনের পর এবার নিলামেও দল গুছিয়ে নিয়েছে কেকেআর। আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে মিশে গ্ল্যামার। কেকেআরের খেলা থাকলেও ইডেনের ভিআইপি বক্সে দেখা যায় বলিউড নক্ষত্রদের। আগামী মরশুমে শাহরুখ খানের পাশে দেখা যেতে চলেছে গায়ক দিলজিৎ-কেও!

কয়েককদিন আগেই কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন গায়ক দিলজিৎ। কলকাতা সফরে তিনি শুধু অনুষ্ঠানই করেননি, একইসঙ্গে কলকাতার একাধিক দর্শনীয় স্থানেও যান। দিলজিৎ কলকাতা সফরে কেকেআর থাকবে না তাই হয় নাকি। অনুষ্ঠান চলাকালীন কেকেআরের বিখ্যাত স্লোগান করব, লড়ব, জিতব রে- শোনা গিয়েছিল তারকা গায়কের মুখে। সেই ভিডিও শেয়ার করে দিলজিৎ-কে পাল্টা ধন্যবাদ জানালেন নাইট কর্ণধার শাহরুখ খান।

অনুষ্ঠান চলাকালীন দিলজিৎ কেকেআরের স্লোগান সম্পর্কে বলেছিলেন , এটি দারুণ একটি লাইন। এটা কি কেকেআরের? আমার এই স্লোগানটি খুব ভালো লেগেছে কারণ এটাকে আমি খুবই পছন্দ করতাম। এটি শাহরুখ খান স্যারের দলের লাইন এবং আমরা তার ভক্ত। এটা খুব ভালো মন্ত্র যে আপনি কঠোর পরিশ্রম করবেন, লড়াই করবেন তবে জেতা হারাটা ভিন্ন বিষয়।'

একইসঙ্গে দিলজিৎ আরও বলেন, যে কোনও কাজেই ১০০ শতাংশ দেওয়া আমাদের কর্তব্য। আপনি যদি সর্বোচ্চ পর্যায়ের পরিশ্রম করেন, তাহলে অবশ্যই জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই। সুতরাং এটি একটি খুব স্লোগান'।

সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবী গায়কের এই বক্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেননিষ এমনকি বিষয়টি নজর এরায়নি শাহরুখ খানের। তিনি এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বলেছেন, 'সিটি অফ জয়কে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ দিলজিৎ দোসাঞ্জ পাজি। আমি নিশ্চিত সকল কেকেআর ভক্তরাই তোমার করব, লড়ব, জিতব রে-র রেফারেন্স ভালোবেসেছে। আগামী সফরগুলির জন্য অনেক শুভেচ্ছা তোমাকে। ভালোবাসা নিও।'


কলকাতায় এসে হওড়ার জগন্নাথ ঘাট থেকে দক্ষিণনেশ্বর, কফি হাউস- বাদ দেননি কিছুই। যেভাবে কলকাতাকে আপন করে নিয়েছেন দিলজিৎ তাতে সকলেই তাঁর প্রশংসা করেছেন। এবার নাইট কর্ণধারের মুখেও তাঁর প্রশংসা শোনা গেল। আগামী বছর আইপিএলে ইডেনে দিলজিৎ কে দেখতে পাওয়া গেল যেমন অবাক হওয়ার কি্ছু থাকবে না তেমনই সুরের ছন্দে ইডেনও মাতিয়ে দিতে পারেন দিলজিৎ ।
সব মিলিয়ে শাহরুখ খান এবং দিলজিৎ-র নয়া রসায়ন কিন্ত হিট সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+