IPL 2025: গিলের ভুল থেকে শিক্ষা নেয়নি কেকেআর, শ্রেয়সকে নিয়ে শাহরুখদের সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন
১০ বছর পর কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বে। অথচ চ্যাম্পিয়ন অধিনায়ককেই নিলামের আগে ধরে না রাখার সিদ্ধান্ত নিতে চলেছে কেকেআর। বৃহস্পতিবার বিকেলে বাকি ৯ দলের মতোই কেকেআর দলের রিটেনশনকারী ক্রিকেটারদের নামও প্রকাশ্যে আসবে। সেই তালিকায় যে শ্রেয়সের নাম থাকবে না তা এক প্রকার স্পষ্ট।
বৃহস্পতিবার বিকেলে সবথেকে বড় চমকটা হয়ত দিতে চলেছে কেকেআরই। কারণ চ্যাম্পিয়ন অধিনায়ক দলে ধরে না রাখার তো সাহসী সিদ্ধান্তই নিতে চলেছেন শাহরুখ খানরা। বুধবার শ্রেয়স আইয়ার এবং নাইট টিম ম্যানেজমেন্টের মধ্যে বৈঠকেই কোনও সমাধান সূত্র বেড়িয়ে আসেনি। ফলে ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে নাইটদের রিটেনের তালিকাতে নাম থাকছে না শ্রেয়সের।

দলে পেয়েও গিলকে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট কর্তারা তার জন্য পরবর্তীতে তাঁদের পস্তাতে হয়েছে। গিলকে নিয়ে ভ্রান্ত নীতির ফল ভুগতে হয়েছে কেকেআরকে। এবার সেই পথেই কি হাঁটছে নাইট ম্যানেজমেন্ট। এবার গিলের পরিবর্তে শ্রেয়স আইয়ার। মাঝে কিছুটা খরাপ সময় গিয়েছিল শ্রেয়সের। বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকেও বাদ পড়েন।
২০২৪ সালের আইপিএলে নিজের নেতৃত্বের গুণাবলী প্রমাণ করেছেন শ্রেয়সক। কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে ফের জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। গুরুত্বপূর্ণ এই সময়েই শ্রেয়সকে রিটেন না করার মতো সিদ্ধান্ত নিতে চলেছেন ভেঙ্কি মাইসোররা। ফলে এই সিদ্ধান্ত নিলামের জন্য কতটা ঠিক হল বা আগামী দিনের জন্য কতটা কার্যকরী হবে সেই প্রশ্ন উঠতে শুরু করল।
আসলে গিলের ভুল থেকে শিক্ষা নেয়নি কেকেআর। তাই শ্রেয়সের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার মতো ঝুঁকি নিচ্ছে। সৌজন্যে কি কেকেআরের ক্যারিবিয়ান প্রীতি?
IND vs NZ: উন্নতির ধারা অব্যাহত রাখলেন যশস্বী, মুম্বইতে খেলেত নামার আগে বিরাট পতন কোহলি-পন্থের
সুনীল নারিন ২০১২ সালে কেকেআর দলে যোগ দেন ক্যারিবিয়ান স্পিনার। এরপর থেকে নারিন কেকেআর সম্পর্কে কখনও ছেদ পড়েনি। অনেক রথী মহারথীদের দল থেকে ছেড়ে দিলেও কখনও নারিনকে ছাড়েনি শাহরুখ খানরা। এবারও তাঁর সঙ্গে থাকবেন রাসেলও।












Click it and Unblock the Notifications