IPL 2025: ধোনি-সহ কাদের ধরে রাখছে চেন্নাই সুপার কিংস? নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারেরও পরিকল্পনা

IPL 2025: আইপিএলে কোন দল কাদের ধরে রাখছে তা জানা যাবে কাল বিকেলেই। স্বাভাবিকভাবেই রিটেনশন নিয়ে শেষ মুহূর্তের জল্পনা তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজিরা প্রায় নিশ্চিত করে ফেলেছে তালিকা।

প্রতিটি দল সর্বাধিক ৬ ক্রিকেটার ধরে রাখতে পারে। কিন্তু ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, চেন্নাই সুপার কিংস পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারে।

IPL 2025 -

মহেন্দ্র সিং ধোনির নাম সেই তালিকায় থাকছে। ধোনিকে আনক্যাপড দেখিয়ে তাঁকে ধরে রাখা হচ্ছে। ফলে ধোনির দর হবে চার কোটি টাকা। এতে নিলামে চেন্নাই সুপার কিংসের পার্সেও থাকবে অতিরিক্ত অর্থ। ক্যাপড ক্রিকেটার চারজনকে ধরে রাখার সিদ্ধান্ত হয়েছে।

রবীন্দ্র জাদেজাকেই প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের কর্তারা। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় ক্যাপড প্লেয়ার হিসেবে লিস্টে থাকবেন। এ ছাড়াও শিবম দুবে ও শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ধরে রাখা হচ্ছে। পাথিরানার দর হতে পারে ১৮ কোটি টাকা।

যদিও কোন ক্রিকেটারকে সিএসকে কত পরিমাণ অর্থ দিয়ে ধরে রাখবে তা সরকারিভাবে জানানো হয়নি। মনে করা হচ্ছে, ১২০ কোটি টাকার ফান্ড থেকে ৬৫ কোটি টাকা খরচ করেই পাঁচ ক্রিকেটারকে ধরে রাখা হবে। তাতে নিলামে একটি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে সিএসকে।

মহেন্দ্র সিং ধোনি ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর দেশের হয়ে আর খেলেননি। সে কারণে তিনি আনক্যাপড ক্রিকেটার হিসেবে গণ্য হচ্ছেন বিসিসিআইয়ের নয়া নিয়মে। ধোনি বাদে আনক্যাপড আর কোনও ক্রিকেটারকে ধরে রাখার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে কোনও একজনের জন্য আরটিএম ব্যবহার করবে সিএসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+