IPL 2025, CSK vs RCB: আইপিএলে আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে সবচেয়ে সফল ধোনি, আজ ফোকাসে ৩ মাইলস্টোন
IPL 2025, CSK vs RCB: আজ চিপকে চেন্নাই সুপার কিংস খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। দুই দলই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে।
একদিকে বিরাট কোহলি, অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচের দুই তারকাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। ধোনি আজকের ম্যাচে গ়ড়তে পারেন তিনটি মাইলস্টোন।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ধোনি ৫৯টি আইপিএল ইনিংসে ১৪৬৯ রান করেছেন। সুরেশ রায়নার রয়েছে ৫৫ ইনিংসে ১৪৯৮ রান। ধোনি আজ ৩১ রান করলে প্রথম ব্যাটার হিসেবে চিপকে আইপিএলে দেড় হাজার মাইলফলক স্পর্শ করবেন।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৭১টি ইনিংসে সুরেশ রায়না ৪৬৮৭ রান করেছেন। ধোনির রয়েছে ২০২ ইনিংসে ৪৬৬৯ রান। ফলে আজ ধোনি যদি ১৯ রান করেন, তাহলে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বাধিক রান করার রেকর্ডটি নিজের দখলে নেবেন।
আজ যদি ধোনি ২টি ক্যাচ ধরতে পারেন তাহলে চেন্নাই সুপার কিংসের হয়ে তাঁর ধরা ক্যাচের সংখ্যা হবে ১৫০। আজ উইকেটকিপার হিসেবে পাঁচটি শিকার নিশ্চিত করতে পারলে সিএসকের হয়ে তাঁর শিকারের সংখ্যা হবে ২০০।
আইপিএলে আরসিবির বিরুদ্ধে সবচেয়ে বেশি রানও রয়েছে ধোনির। ৩৩টি ইনিংসে ৮৬৪ রান করেছেন। রয়েছে চারটি অর্ধশতরান। তালিকায় ধোনির পিছনে রয়েছেন ডেভিড ওয়ার্নার। আরসিবির বিরুদ্ধে ১টি শতরান ও ৯টি অর্ধশতরান-সহ ওয়ার্নার ২৩ ইনিংসে ৮৬২ রান করেছেন।
রোহিত শর্মা সাতটি হাফ সেঞ্চুরি-সহ আরসিবির বিরুদ্ধে ৩২ ইনিংসে ৮৩১ রান করেছেন। অজিঙ্ক রাহানের সেঞ্চুরি রয়েছে আরসিবির বিরুদ্ধে। সেই সঙ্গে পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ রাহানে আরসিবির বিরুদ্ধে ৮০১ রান করেছেন। অম্বাতি রায়ডু তিনটি হাফ সেঞ্চুরি-সহ আরসিবির বিরুদ্ধে ৭২৮ রান করেছেন।
চলতি আইপিএলে ধোনি আরেকটি ঈর্ষণীয় কীর্তি গড়তে পারেন। রোহিত শর্মা ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে টি২০-তে ৩৫০টি ছক্কা মারার নজির গড়তে মাহির দরকার ১২টি ওভার বাউন্ডারি।












Click it and Unblock the Notifications