IPL 2025: রায়নাকে টপকে ধোনি শীর্ষে! মাহির নয়ে নামায় সিএসকে-র লাভ নেই, সাফ কথা পাঠানের
IPL 2025: আইপিএলে ১৭ বছর পর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারল চেন্নাই সুপার কিংস। চিপতে রজত পাটীদাররা জিতলেন ৫০ রানে।
চেন্নাই সুপার কিংসের ভক্তদের সান্ত্বনা বলতে ধোনির মাঝেমধ্যে জ্বলে ওঠা। আরসিবি ম্যাচে দুরন্ত স্টাম্পিং আর নয়ে নেমে ঝোড়ো ব্যাটিং। এটুকুতেই চিপকে ধোনি-ধোনি গর্জন।

আরসিবির ওপেনার ফিল সল্টকে ধোনি স্টাম্প করতে সময় নিলেন ০.১৬ সেকেন্ড। চোখের নিমেষে অসাধারণ রিফ্লেক্স, দারুণ ক্ষিপ্রতা। ব্যাট করতে নেমে নজির গড়লেন ধোনি। তবে চর্চা শুরু হলো তাঁর নয়ে নামা নিয়েই।
মহেন্দ্র সিং ধোনি আইপিএল খেলছেন ১০ মাস পর। গত বছরের পর ক্রিকেট মাঠে দেখা যায়নি। ফের খেলছেন এবার। শুক্রবারের ম্যাচে ব্যাট হাতে অপরাজিত থাকলেন ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলে। শেষ ওভারে ক্রুণাল পাণ্ডিয়ার বলে হাঁকালেন পরপর ২টি ছক্কা। স্ট্রাইক রেট ১৮৭.৫০।
#MSDhoni on the charge! ⚡
— Star Sports (@StarSportsIndia) March 28, 2025
Entertainment gone? 'Definitely Not'! 💛#IPLonJioStar 👉 #CSKvRCB | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 3 & JioHotstar! pic.twitter.com/JAEqYxGfcB
১৯ রান করার সঙ্গে সঙ্গেই নজির গড়ে ফেলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে সর্বাধিক রান করার নজির ছিল সুরেশ রায়নার। ধোনি এবার সেই রেকর্ডটি নিজের দখলে নিলেন। আপাতত সিএসকের হয়ে ২০৩ ইনিংসে তাঁর রান ৪৬৯৯। রায়নার ১৭১ ইনিংসে ৪৬৮৭ ছিল।
চেন্নাই সুপার কিংস ১৯৭ রানের টার্গেট তাড়া করছিল। কখনও জেতার পরিস্থিতিতে নিজেদের নিয়ে যেতে পারেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে ধোনিকে আগে পাঠানো উচিত ছিল। কিন্তু তিনি যখন নামলেন ম্যাচ অলরেডি সিএসকের হাতের বাইরে।
ধোনি নয় নম্বরে ব্যাট করতে নামলেন। গতবারের পর এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার। কিন্তু তাতে সিএসকের লাভ কিছু হলো না। ধোনির বয়স ৪৩। তিনি যদি এত পরেই খেলতে নামেন তাহলে চেন্নাই সুপার কিংস কতটা লাভবান হবে সে প্রশ্ন থেকেই গেল। ইরফান পাঠানও টুইটে লিখেছেন, আমি ধোনির নয়ে নামা সমর্থন করি না। এটা দলের পক্ষেও আদর্শ পরিস্থিতি নয়।












Click it and Unblock the Notifications