IPL 2025: দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হচ্ছেন কে? খোলসা করে দিলেন রিকি পন্টিং

IPL 2025: দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদে ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ই বসবেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। এর মধ্যে বড় আভাস দিলেন দলের প্রাক্তন কোচ রিকি পন্টিং।

পন্টিং আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দিল্ল ক্যাপিটালসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হওয়ার কারণও।

IPL 2025

পন্টিংয়ের কথায়, দিল্লি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও আধিকারিকরা দলকে নিয়ে নানা পরিকল্পনা করেছেন। এক আলাদা দিশায় দলকে নিয়ে যেতে চাইছেন। তাঁদের সঙ্গে কথা বলে যা বুঝেছি তাতে তাঁরা এমন কাউকে খুঁজছেন যিনি অফ-সিজনেও ক্রিকেটারদের সময় দিতে পারবেন।

উল্লেখ্য, পন্টিংয়ের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক ছেদ হওয়ার পর সৌরভ বলেছিলেন, তিনি কোচের দায়িত্ব নেবেন না। তবে ক্যাপিটালস কর্তারা সৌরভকেই চাইছেন বলে খবর। আগামী মরশুম নিয়ে সৌরভের সঙ্গে তাঁদের কথাও হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও কোনও ঘোষণা হয়নি এখনও। পন্টিংয়ের কথায় অবশ্য স্পষ্ট হলো, হেড কোচ বদলের কারণ।

সেই সঙ্গে এমন কাউকেই হেড কোচ হিসেবে দিল্লি ক্যাপিটালস নিয়োগ করতে চাইছে যিনি স্থানীয় ক্রিকেটারদের সঙ্গেও অনেকটা সময় দিতে পারবেন। আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমি দিল্লির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাত মরশুম ছিলাম। তবে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারিনি।

রিকি পন্টিং জানিয়েছেন, তিনি মুম্বই ইন্ডিয়ান্সে এবং দিল্লি ডেয়ারডেভিলস বা দিল্লি ক্যাপিটালসে কোচের দায়িত্ব থাকাকালীন সাফল্য এনে দিতে নানা পরিকল্পনা করেছিলেন। তবে দিল্লি ক্যাপিটালস থেকে সরতে হলেও আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে চান পন্টিং।

আগে পন্টিং ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন। ম্যাথু মট সরায় ইংল্যান্ড দল এখন সাদা বলের হেড কোচ নিয়োগ করবে। তবে পন্টিং ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় জাতীয় দলগুলির সঙ্গে যুক্ত হতে চাইছেন না।

পন্টিংয়ের কথায়, আমি প্লেয়ার বা কোচ হিসেবে আইপিএলে খুব ভালো সময় কাটিয়েছি। আগামী কয়েক মাসে কিছু প্রস্তাবও আসতে পারে। সবমিলিয়ে আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে চাই। আপাতত কোনও আন্তর্জাতিক দলের দায়িত্ব নিচ্ছি না।

ইংল্যান্ড সফরে গিয়ে অস্ট্রেলিয়া সামনের মাসে তিনটি টি২০ আন্তর্জাতিক ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলবে। সেই সিরিজে ধারাভাষ্য দেবেন পন্টিং। এদিকে, পন্টিং আইপিএলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করায় তাঁর কাছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলের প্রস্তাব যেতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্স মার্ক বাউচারের কোচিংয়ে মুখ থুবড়ে পড়েছে। তারাও চাইতে পারে পন্টিংকে কোচিং স্টাফে ফেরাতে। কেকেআরে ফাঁকা রয়েছে মেন্টরের পদ। রাজস্থান রয়্যালসও হেড কোচ খুঁজছে। তবে রাহুল দ্রাবিড়ের হাতে দলের দায়িত্ব তুলে দিতে পারেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+