IPL 2025: দিল্লি শিবিরে রাহুলকে রাজকীয়ভাবেই বরণ, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন তারকা ক্রিকেটার?

লখনউ দলের বিরুদ্ধে দিল্লির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি কেএল রাহুল। পারিবারিক কারণে আইপিএলের প্রথম ম্যাচে তাঁর প্রাক্তন দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি। রবিবার দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্য়াচ। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের পরবর্তী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচেই দিল্লি জার্সিতে অভিষেক হতে চলেছে ভারতীয় দলের তারকা ক্রিকেটারের?

রাহুলের স্ত্রী অথিয়া শেট্টি মা হয়েছেন। সন্তানের জন্মের কারণে রাহুল প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন। কিন্তু রাহুলকে নিয়ে দিল্লি শিবিরে অপেক্ষার অবসান হয়েছে। বিশাখাপত্তনমে দিল্লি শিবিরে প্রবেশ করেছেন কর্ণাটকী তারকা। রাহুলকে রাজকীয়ভাবেই বরণ করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শনিবার দিল্লি দলের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে রাহুলের আগমন, তাঁর অনুশীলনে নামা এবং বরণ করে নেওয়ার দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে।

kl rahul

দিল্লি ক্যাপিটালসে আসার সঙ্গে সঙ্গে রাহুলকে একগুচছ সুখস্মৃতি উপহার দিয়েছে দিল্লি দল। ভিডিও-তে দেখা গিয়েছে, রাহুল একটি বাক্স খুলছেন, সেখানে শুধু তাঁর জার্সিই নেই একইসঙ্গে তাঁর এবং আথিয়ার ছবি গুলোই ফ্রেমবন্দি রয়েছে। এরপর রাহুলের হাতে দিল্লি দলের টুপি তুলে দেন ভক্তরা। সমর্থকদের সঙ্গে নিয়েই দিল্লি দল রাহুলের একটি ভিডিও প্রকাশ করেছে।

আইপিএলের শুরুতেই বিরাট সুখবর দিয়েছেন কেএল রাহুল। সোমবার লখনউ দলের বিরুদ্ধে খেলতে পারেননি। সন্তানসম্ভবা স্ত্রী-র পাশে থাকতেই বিশেষ অনুমতি নিয়েই এই ম্যাচে মাঠে নামেননি রাহুল। তবে ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে সমাজ মাধ্যমে কন্যা সন্তানের বাবা হওয়ার খবর দেন রাহুল।

আগে বলিউড অভিনেত্রী আথিয়া সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে স্পষ্ট ছিল তাঁর বেবি বাম্প। রাহুলের সঙ্গে আদুরে ফটোশ্যুট করেন বলিউড অভিনেত্রী। ।ছবির একটিতে আথিয়ার কোলে শুয়ে রয়েছেন কে এল রাহুল। কোনোও ছবিতে আবার একাই রয়েছেন আথিয়া।

রাহুল এবং অথিয়ার কন্যা সন্তানের জন্মের পর দিল্লি ক্যাপিটালস দল তাদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওতে লেখা ছিল, আমাদের পরিবার বড় হলো, আমাদের পরিবার উদযাপন করছে।

Take a Poll

রাহুলের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের তরুণ তারকা আশুতোষ শর্মা দলকে এলএসজি-র বিরুদ্ধে একটি দুরন্ত জয় এনে দিয়েছেন দিল্লিকে। দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য দিল্লি দলের। তবে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ দল বেশ শক্তিশালী। রাহুল যেভাবে অনুশীলন করেছেন তাতে রবিবার তাঁর খেলা নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+