DC vs SRH, IPL 2025: দিল্লির সামনে হায়দরাবাদ, দ্বৈরথের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশে নজর, রাহুল কত নম্বরে?
DC vs SRH, IPL 2025: আইপিএলে কাল ডাবল হেডার। বিকেল সাড়ে তিনটে থেকে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।
দিল্লি যেমন জয়ের ধারা বজায় রাখতে চাইবে, তেমনই হায়দরাবাদ জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবে। চলতি আইপিএলে এটি দিল্লির দ্বিতীয় ও হায়দরাবাদের তৃতীয় ম্যাচ।

আইপিএলে দিল্লি ও হায়দরাবাদের দ্বৈরথ হয়েছে ২৪টি। দিল্লির জয় ১১টিতে। ১৩টিতে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পাঁচটি সাক্ষাতে দিল্লির জয় তিনটিতে। ২০২৩ সালে দিল্লি প্রথম সাক্ষাতে জেতে। তারপর দিল্লিতে গিয়ে জেতে সানরাইজার্স। গতবারও দিল্লিতে অ্যাওয়ে ম্যাচ জিতেছিল সানরাইজার্স।
বিশাখাপত্তনমে এই প্রথম চলতি আইপিএলে বিকেলে ম্যাচ হচ্ছে। হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা। আইপিএলে বিশাখাপত্তনমে শেষ তিনটি আইপিএল ম্যাচে প্রথম ইনিংসে স্কোর যথাক্রমে ১৯১, ২৭২, ২০৯। প্রথমে ব্যাট করা দলই জিতেছে ৫০ ভাগ ম্যাচে।
You're loved. You're ours. You're home. 🥹
— Delhi Capitals (@DelhiCapitals) March 29, 2025
Welcome to Dilli, KLR 💙❤️ pic.twitter.com/qUBPHAYUyU
কালকের ম্যাচেই প্রথমবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে নামবেন লোকেশ রাহুল। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে রাহুল প্রথম ম্যাচে খেলেননি। সম্ভবত রাহুল ব্যাট করবেন চারে। তবে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ফর্মে নেই। সেক্ষেত্রে টি২০-তে ওপেনার হিসেবে সফল রাহুলকে ওপেনার হিসেবে দেখলেও অবাক হওয়ার কিছু নেই।
রাহুল দলে এলে বাদ পড়তে চলেছেন সমীর রিজভি। মুকেশ কুমার লখনউ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন। তিনি খেলতে না পারলে দর্শন নালকাণ্ডে সুযোগ পাবেন। টি নটরাজনের কাঁধের চোট এখনও সারেনি। রিজভিকে দলে রাখার পথও খোলা থাকছে। সেক্ষেত্রে ম্যাকগার্কের জায়গায় আনা হতে পারে দুষ্মন্ত চামিরাকে।
সানরাইজার্স হায়দরাবাদ দলে কোনও চোট সমস্যা নেই। তাদের একাদশ অপরিবর্তিত থাকারই সম্ভাবনা।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা। ইমপ্যাক্ট সাব- মুকেশ কুমার বা দর্শন নালকণ্ডে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, সিমরজিৎ সিং। ইমপ্যাক্ট সাব- অ্যাডাম জাম্পা।












Click it and Unblock the Notifications