IPL 2025: দিল্লি ক্যাপিটালসের টানা দ্বিতীয় জয়, ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে বাঁচাতে হবে হারের হ্যাটট্রিক
IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ৩ এপ্রিল নামার আগে চাপ বাড়ল সানরাইজার্স হায়দরাবাদের। ইডেনে প্যাট কামিন্সদের নামতে হবে হারের হ্যাটট্রিক এড়াতে।
আজ বিশাখাপত্তনমে নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। রীতিমতো চূর্ণ করল শক্তিশালী সানরাইজার্সকে।

আজ টস জিতে ব্য়াট করতে নেমে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স। পাঁচটি চার ও ছটি ছয়ের সাহায্যে তারে নামা অনিকেত ভার্মা করেন ৪১ বলে ৭৪। চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে তিনি আপাতত দ্বিতীয় স্থানে।
লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণ মেরেছেন ২টি ম্যাচে ১৩টি ছয়। অনিকেত ৩ ম্যাচে মারলেন ১২টি ছক্কা। হেইনরিখ ক্লাসেন ৩২ ও ট্রাভিস হেড ২২ রান করেন। দিল্লি ক্যাপিটালসের বাকি কেউ দুই অঙ্কের রান পাননি।
মিচেল স্টার্ক আইপিএল তথা টি২০ ক্রিকেটে এই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন। আপাতত তিনি চলতি আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী। স্টার্ক ৩.৪ ওভারে ৩৫ রান দিয়ে নিলেন পাঁচ উইকেট। কুলদীপ যাদব ৪ ওভারে ২২ রান দিয়ে তিনটি ও মোহিত শর্মা ৩ ওভারে ২৫ রান খরচ করে পেলেন ১টি উইকেট।
𝐃𝐄𝐋𝐇𝐈 𝐁𝐄𝐈𝐍𝐆 𝐃𝐄𝐒𝐓𝐑𝐔𝐂𝐓𝐈𝐕𝐄! 🤯
— Star Sports (@StarSportsIndia) March 30, 2025
Faf du Plessis hits it big! Delhi Capitals are giving it their all in the chase against Hyderabad 🤩
Watch the LIVE action on JioHotstar ➡ https://t.co/ZP3CFmZvDm#IPLonJioStar 👉 DC 🆚 SRH | LIVE NOW on Star Sports 2, Star… pic.twitter.com/WLb3I6QCdb
জবাবে খেলতে নেমে দিল্লি ক্যাপিটালসের ওপেনিং জুটিতে ওঠে ৮১ রান। ফাফ দু প্লেসি তিনটি করে চার ও ছয় হাঁকিয়ে ২৭ বলে ৫০ সর্বাধিক ৫০ রান করেন। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৩২ বলে ৩৮, লোকেশ রাহুল ৫ বলে ১৫ রান করলেন।
𝐊𝐋-𝐄𝐀𝐍 𝐇𝐈𝐓! 🚀
— Star Sports (@StarSportsIndia) March 30, 2025
KL Rahul sends it for a maximum! DC are surging ahead, and SRH are on the backfoot! 🤯
Watch the LIVE action on JioHotstar ➡ https://t.co/ZP3CFmZvDm#IPLonJioStar 👉 DC 🆚 SRH | LIVE NOW on Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/CuJuJg5nys
দিল্লি ক্যাপিটালস জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৬ ওভারে, তিন উইকেট হারিয়ে। ২৪ বল বাকি থাকতে সাত উইকেটে জয়। পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো দিল্লি। অভিষেক পোড়েল ২টি করে চার ও ছয় মেরে ১৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। তিনিই ছক্কা মেরে ম্যাচ জেতান। ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস।
এই ম্যাচে অভিষেক হওয়া সানরাইজার্সের জিশান আনসারি ৪ ওভারে ৪২ রান দিয়ে নিলেন তিন উইকেট। মহম্মদ শামি ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেট পাননি। অভিষেক শর্মা ৩ ওভারে ২৭, প্যাট কামিন্স ২ ওভারে ২৭, হর্ষল প্যাটেল ৩ ওভারে ১৭ রান দেন। ১ ওভারে ১৬ রান খরচ করেন উইয়ান মুল্ডার। পয়েন্ট তালিকার সাতে রইল সানরাইজার্স।












Click it and Unblock the Notifications