IPL 2025: দুরন্ত ক্যাচ নিয়ে তাক লাগালেন দিল্লির ক্রিকেটাররা, সেরা হল কোনটি? দেখুন ভিডিও
শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ দলকে হেলায় হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৩.৪ ওভার বোলিং করে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক। ফাফ দু প্লেসি ২৭ বলে ৫০ রান করেছেন। তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। তবে ম্য়াচ ফিনিশ করলেন অভিষেক। শুধু ব্য়াটিং-বোলিংই নয় একইসঙ্গে এই ম্য়াচে দুরন্ত ফিল্ডিং করলেন দিল্লি দলের ক্রিকেটাররা। চারটি দুরন্ত ক্যাচ ধরলেন দিল্লির ক্রিকেটাররা।
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং অক্ষর প্যাটেল দুটি অনবদ্য ক্যাচ তালুবন্দি করেন। পাশাপাশি ফাফ দু 'প্লেসি এবং বিপ্রজ নিগমও ২টি ভালো ক্যাচ ধরেন। এই ক্যাচগুলিই ম্যাচের রঙ বদলে দিল। তবে চারটি ক্য়াচের মধ্যে সেরা অবশ্যই জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ক্যাচ।

দিল্লির বিরুদ্ধে হায়দরাবাদের তারকা ব্য়াটাররা পুরোপুরি ফ্লপ। কিন্তু একাই চেষ্টা করে যাচ্ছিলেন অনিকেত ভার্মা। অনামী এই ক্রিকেটার ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেললেন। পাঁচটি চার এবং ছয়টি ছক্কা মেরেছেন। ফলে এই ম্যাচে হায়দরাবাদ হারলেও অনিকেত কিন্তু নিজের দক্ষতায় নজর কাড়লেন। কিন্তু কুলদীপের শিকার হলেন অনিকেত। ১৬তম ওভারে কুলদীপের বলে জোরালো পুল শট মেরেছিলেন অনিকেত।
অনিকেতের শট নিশ্চিত ছক্কা হওয়ার কথা ছিল। মিডউইকেটে বাউন্ডারি লাইনের সামনে যে ছিলেন ম্যাকগার্ক। অজি তারকা বড় লাফ দিয়ে দুরন্তভাবে বলটি তালুবন্দি করে নেন। খুব ফিট থাকায় শরীরের ব্যালেন্সও ঠিক রাখতে পারেন। এই ক্যাচ নিয়ে সবাইকে অবাক করে দেন।
Jump. Timing. Perfection. 🔝
— IndianPremierLeague (@IPL) March 30, 2025
An excellent catch from Jake Fraser-McGurk at the ropes brings an end to Aniket Verma's fighting knock! 💙
Updates ▶️ https://t.co/L4vEDKzthJ#TATAIPL | #DCvSRH | @DelhiCapitals pic.twitter.com/7b6eekZtRC
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পর এই ক্যাচ নেওয়ার তালিকায় দ্বিতীয় নাম অক্ষর প্যাটেল। ১৯ ওভারে হর্ষল প্যাটেল কভার ড্রাইভ মারেন। কিন্তু ডাইভ দিয়ে উড়ন্ত অবস্থায় ক্যাচটি ধরেন অক্ষর। তাঁর পক্ষে ক্যাচটি ধরা কঠিন ছিল, কিন্তু সেটাই করে দেখালেন দিল্লির দলনেতা। ১৯ তম ওভারে স্টার্কের বলে উইয়ান মুল্ডারের ক্যাচ নেন ফাফ দু প্লেসি। বয়স যে একটা সংখ্যামাত্র সেটা প্রমাণ করলেন প্রোটিয়া তারকা।
পাশাপাশি ১১তম ওভারে মোহিত শর্মার বলে ক্লাসেনের বিস্ময়কর ক্যাচ তালুবন্দি করেন বিপ্রাজ নিগম। ফলে শুধু ব্যাটিং-বোলিং নয় ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও চমকে দিচ্ছেন দিল্লি ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications