IPL 2025: অক্ষর প্যাটেল দৃষ্টান্ত স্থাপন করতে পারেন আইপিএলে, বড় সিদ্ধান্তের পথে দিল্লি ক্যাপিটালস

IPL 2025: আইপিএলে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন অক্ষর প্যাটেল। সবটাই নির্ভর করছে দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্তের উপর। আইপিএল নিলামের আগে ৪ জনকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।

ক্যাপিটালসের অন্যতম কর্ণধার জিএমআর গ্রুপ নতুন কাউকে অধিনায়ক হিসেবে পেতে চাইছে। সে কারণেই ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

IPL 2025

দিল্লি ক্যাপিটালসের আইপিএল দল আপাতত সামলাবে জিএমআর। বেণুগোপাল রাওকে আইপিএলের জন্য ডিরেক্টর অব ক্রিকেট ও হেমাঙ্গ বাদানিকে হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। ক্যাপিটালস অক্ষর প্যাটেলকে অধিনায়ক করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি।

অক্ষরকে দিল্লি ক্যাপিটালস সাড়ে ১৬ কোটি টাকায় ধরে রেখেছে। কুলদীপ যাদবকে ১৩.২৫ কোটি, ট্রিস্টান স্টাবসকে ১০ কোটি ও অভিষেক পোড়েলকে চার কোটি টাকায় রাখা হয়েছে। আইপিএল নিলামে ৭৩ কোটি টাকা খরচ করতে পারবে ক্যাপিটালস।

রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ক্যাপিটালস ফেরাতে পারবে ২ জনকে। একজন আনক্যাপড ও একজন ক্যাপড প্লেয়ার নেওয়া যাবে। কিংবা দুজন ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ারকে নেওয়ার সুযোগ পাবে দিল্লি ক্যাপিটালস।

এমন জল্পনাও রয়েছে, আইপিএল নিলাম থেকে শ্রেয়স আইয়ারকে তুলে নিতে পারলে তাঁকে অথিনায়ক করা হতে পারে। কলকাতা নাইট রাইডার্সে যাওয়ার আগে শ্রেয়স দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন। ফাইনালেও তুলেছিলেন।

তবে অক্ষর প্যাটেলকে অধিনায়ক করারও ভালোই সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ সিরিজে অক্ষর বিশেষ সুবিধা করতে না পারলেও ব্যাটে-বলে ম্যাচের রং বদলানোর ক্ষমতা রাখেন। ঠান্ডা মাথার অক্ষরকে তাই অধিনায়ক করা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

অক্ষর কিংস ইলেভেন পাঞ্জাবে ৫ মরশুম কাটিয়ে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন। ২০১৯ থেকে ২০১৫ অবধি দিল্লির হয়ে আইপিএলে তিনি যথাক্রমে ১০, ৯, ১৫, ৬, ১১ এবং ১১ উইকেট নিয়েছেন। রান করেছেন যথাক্রমে ১১০, ১১৭, ৪০, ১৮২, ২৮৩ ও ২৮৫। গত বছর ১টি ও চলতি বছর ২টি হাফ সেঞ্চুরিও করেছেন।

অক্ষর প্যাটেলকে যদি দিল্লি ক্যাপিটালস অধিনায়ক করে তাহলে তিনিই প্রথম ভারতীয় অলরাউন্ডার হিসেবে এই দলকে নেতৃত্ব দেবেন। আগে গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ, জাহির খানরা আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। বিদেশি অলরাউন্ডারদের মধ্যে দিল্লির অধিনায়কত্ব করেছেন জেমস হোপস, জেপি ডুমিনি। তবে কোনও ভারতীয় অলরাউন্ডারকে এতদিন পর্যন্ত নেতা করেননি দিল্লি কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+