IPL 2025: শ্রেয়সকে নিতে প্রবল আগ্রহী দিল্লি, প্রাক্তন দলের কাছ থেকে পেলেন লোভনীয় অফার

আইপিএলের একাধিক দলই তাদের রিটেনশনের তালিকায় রাখেনি অধিনায়কদের। ঋষভ পন্থ, কেএল রাহুলদের মতোই কেকেআর দলের রিটেনশনের তালিকায় নাম নেই চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারের। নাইটদের হাতে নেই কোনও আরটিএম কার্ড ফলে নি‌লামের মাধ্যমের তাঁকে দলে ফেরানো কঠিন। এই পরিস্থিতিতে শ্রেয়সকে আগামী মরশুমের আইপিএলে অন্য দলের হয়েই সম্ভবত দেখা যাবে।

কিন্তু কোন দলে নাম লেখাবেন শ্রেয়স আইয়ার? নাইটদের চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে নিতে আগ্রহী একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে দৌড়ে কিছুটা এগিয়ে আছে শ্রেয়সের পুরানো দল দিল্লি ক্যাপিটলাসই।শ্রেয়স আইয়ার শুধু এই দলের ক্রিকেটারই ছিলেন না, একইসঙ্গে করেছেন অধিনায়কত্বও। কিন্তু দিল্লির ডেরা থেকে শ্রেয়স আইয়ারকে ভাঙিয়ে আনে কেকেআর। নাইটদের চ্যাম্পিয়ন করে পুরানো শিবিরেই ফিরতে পারেন শ্রেয়স।

দিল্লি দল শ্রেয়সকে নিতে প্রবলভাবে আগ্রহী কারণ ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে দলে ধরেই রাখে‌নি দিল্লি। কিন্তু এবার টিম ম্যানেজমেন্টের সঙ্গে আর্থিক বিষয়ে বনিবনা হয়নি পন্থের। ২০১৬ সাল থেকে ভারতীয় দলের তারকা ক্রিকেটার দিল্লি দলের সদস্য ছিলেন, দায়িত্ব সামলেছেন নেতৃত্বের। পন্থকে না রাখায় একজন অধিনায়ক খুঁজতে হবে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে। এই ক্ষেত্রে নতুন দিল্লি টিম ম্যানেজেন্টের প্রথম পছন্দ শ্রেয়সই।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, দিল্লির দলের নতুন পরিচালন গ্রুপ জিআরএম গ্রুপ প্রবলভাবী আগ্রহী শ্রেয়সকে নিয়ে। এমনকি তাঁকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।আইপিএল ফ্র্যাঞ্চাইজির এক কর্তা জানিয়েছেন, নিলামে বেশ কয়েকটি দল আছে যারা ব্যাটার হিসেবে শ্রেয়সকে নেওয়ার জন্য টাকা খরচ করবে। কিন্তু দি‌ল্লি তাঁকে অধিনায়ক হিসেবেই নিতে চায় এবং বড় অঙ্কের টাকাও খরত করতে রাজী।

নিলামের দিল্লি ক্যাপিটালসের হাতে থাকবে ৭৩ কোটি টাকা।তাদের হাতে আরটিএম বেঁচে ২টি। অক্ষর প্যাটেল(১৬.৫ কোটি) এবং কুলদীপকে (১৩.২৫) রিটেন করে করে ফেলেছে দিল্লি। উইকেটকিপার হিসাবে থাকছেন অভিষেক পোড়েলও। ট্রিস্টান স্টাবসকে ১০ কোটি টাকাতে ধরে রেখেছে দিল্লি। ফলে দিল্লি দলের মিডল অর্ডারে দক্ষ ব্যাটারের সঙ্গে লাগবে একজন অধিনায়ক। এই ক্ষেত্রে শ্রেয়স পরীক্ষিত এবং সফল ফলে দিল্লির কাছে সঠিক বিকল্প।

চ্যাম্পিয়ন করা অধিনা য়ককে কোনও দল নিলামের আগেই ছেড়ে দিয়েছে এমন নজির সাম্প্রতিক সময়ে আইপিএলে নেই। সেটাই করেছে কেকেআর।অনেক আলোচনার পর রফাসূত্র বেরোয়নি। ফলে শ্রেয়সকে ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারেন একাধিক দলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+