IPL 2025: জোর টক্করে তুল্যমূল্য লড়াই, দিল্লি ক্যাপিটালসের 'সুপার' জয়ে টার্নিং পয়েন্টে নজর
IPL 2025: চলতি আইপিএলের প্রথম সুপার ওভারে দুরন্ত জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। কখনও ম্যাচের পাল্লা ঝুঁকল রাজস্থানের দিকে, কখনও দিল্লির দিকে।
ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকলে আইপিএলে অন্যতম সেরা দ্বৈরথের। যাতে শেষ হাসি হাসল দিল্লি ক্যাপিটালস।

রাজস্থান রয়্যালস টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠিয়েছিল। দিল্লি তোলে ৫ উইকেটে ১৮৮। জবাবে রাজস্থান রয়্যালস ৪ উইকেটে ১৮৮ রানেই থমকে যায়। এরপর সুপার ওভারে ১২ রানের টার্গেটে ২ বল বাকি থাকতেই পৌঁছে যায় দিল্লি।
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ছিল চ্যালেঞ্জিং। শেষ সাতটি টি২০ ম্যাচের মধ্যে বুধবারই প্রথম প্রথমে ব্যাট করা দল ২০০ বা তার বেশি রান তুলতে পারেনি। দিল্লি ক্যাপিটালস ৩.১ ওভারে ৩৪ রানে দ্বিতীয় উইকেট হাকায়। ২.৩ ওভারে ৩৪ রানেই পড়েছিল প্রথম উইকেট।
এরপর লোকেশ রাহুল ও অভিষেক পোড়েলের পার্টনারশিপ ছিল বেশ মন্থর। ৫৭ বলে তাঁরা ৬৩ রান যোগ করেন। শেষ পাঁচ ওভারের ঝড়ে দিল্লি লড়াইয়ের জায়গায় পৌঁছয়। তা হয় মূলত অক্ষর প্যাটেল ও ট্রিস্টান স্টাবস ১৯ বলে ৪১ এবং স্টাবস-আশুতোষ শর্মার অবিচ্ছেদ্য পার্টনারশিপে ১৯ বলে ৪২ রান ওঠায়।
পোড়েল-রাহুলের পার্টনারশিপকে বাইরে রাখলে দিল্লি ১০.৩ ওভারে ১২৫ রান তুলেছে। যা খুব মূল্যবান হয়ে দাঁড়ায়। শেষ পাঁচ ওভারে ওঠে ৭৭ রান, ১ উইকেট খুইয়ে। অক্ষর প্যাটেলের ঝোড়ো ব্যাটিংয়ে মোমেন্টাম আসে দিল্লির দিকে। বাকি কাজটা সারেন স্টাবস।
পাল্টা জবাব দিচ্ছিল রাজস্থান রয়্যালস। নীতীশ রানা জীবন পাওয়ার সদ্ব্যবহার করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৮ ও ২০তম ওভারে মিচেল স্টার্কের দুরন্ত বোলিং সব হিসেব ওলটপালট করে দেয়। এই দুই ওভারেই রাজস্থান রয়্যালস ৮ রান করে পায়।
১৮তম ওভারের চতুর্থ বলে নীতীশ রানা (২৮ বলে ৫১)-কে স্টার্ক আউট করে দেন। কিন্তু ১৯তম ওভারে মোহিত শর্মা ১৪ রান দেওয়ায় শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল ৯। এই পুঁজি নিয়ে স্নায়ুর লড়াইয়ে একের এক ইয়র্কার ফেলে ম্যাচ টাই রাখতে বড় ভূমিকা নেন স্টার্ক।
#TATAIPL 2025’s FIRST 𝐒𝐔𝐏𝐄𝐑 𝐎𝐕𝐄𝐑! 😱🤩#DC and #RR give us yet another thriller. Who’s going to emerge victorious? ⚔
— Star Sports (@StarSportsIndia) April 16, 2025
Watch the LIVE action ➡ https://t.co/nbBEFOkjkM #IPLonJioStar 👉 #DCvRR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/4umue0JfjQ
সুপার ওভারেও স্টার্ক দুরন্ত বোলিং করেছেন। ফলে আয়ত্তের বাইরে রান তুলতে পারেনি রাজস্থান। ১ বল কম খেলেই অল-আউট হয়ে যায়। ট্রিস্টান স্টাবস ছক্কা মেরে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে গেলেন পয়েন্ট তালিকার শীর্ষে। ফলে দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ হলো ডেথ ওভারের ব্যাটিং এবং মিচেল স্টার্কের স্পেল।
রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন সাইড স্ট্রেইনের কারণে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। তিনি আগ্রাসী মেজাজেই খেলছিলেন। পরে নামতেও পারেননি। এমনকী সুপার ওভারেও। স্যামসনের চোট চিন্তা বাড়াবে রাজস্থানের।
দলের বোলিং ও ফিল্ডিংয়ে সন্তুষ্ট স্যামসন। তাঁর মতে, টার্গেটে পৌঁছনো সম্ভব হয়নি মূলত স্টার্কের দুরন্ত বোলিংয়ের জন্যই। বিশেষ করে ২০তম ওভারে স্টার্কের বোলিংই দিল্লির জয়ে সহায়ক হলো বলে মন্তব্য রাজস্থান রয়্যালস অধিনায়কের।
সুপার ওভারে চালিয়ে খেলার পরিকল্পনা তেমন সফল হয়নি স্টার্ক বল করাতেই। সন্দীপ শর্মাকে দিয়ে সুপার ওভারে বোলিং করানো নিয়ে স্যামসন বলেন, সন্দীপ কয়েক বছর ধরে আমাদের হয়ে কঠিন সময়ে ভালো বোলিং করেছেন। তাঁর মতো বোলারকে পেয়ে আমরা ভাগ্যবান। জোফ্রা আর্চার-সহ সকলেই ভালো বল করেছেন। কিন্তু ফারাক গড়ে দিলেন স্টার্কই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications