IPL 2025: দিল্লি দলে নেতৃত্ব পাবেন না রাহুল! অধিনায়কের দৌড়ে এগিয়ে কে? রইল বড় আপডেট

আগামী মরশুমে দিল্লি দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে একা কেএল রাহুলের ওপর যে পুরোপুরি নেতৃত্বের ভার থাকবে না তার আভাস আইপিএলের প্রথম দিনে নিলাম শেষেই দিয়ে দিয়েছিলেন দিল্লি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। তবে বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে রাহুলকে দিল্লি দলের নেতৃত্বের ভূমিকায় দেখতে পাওয়ার সম্ভবনা কম।

অধিনায়ক হিসেবে রাহুলের থেকে দিল্লি টিম ম্যানেজমেন্টের বেশি পছন্দ অক্ষর প্যাটেলই। রাহুল অবশ্যই অধিনায়ক হওয়ার ১ নম্বর দাবিদার। গত তিন মরশুম লখনউ দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এবার দিল্লি দলের অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার। কিন্তু দিল্লি টিম ম্যানেজমেন্ট চাইছে অধিনয়াকত্বের অতিররিক্ত দায়িত্ব না নিয়ে ব্যাটিংয়ে বেশি মন দিন রাহুল।

অধিনায়কত্বের দায়িত্ব সামলান দলের অভিজ্ঞ অল রাউন্ডার অক্ষর প্যাটেল। ফলে আগামী মরশুমে অক্ষরকে দিল্লি দলের নেতৃত্বে দেখতে পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রাথমিকভাবে জানা গিয়েছিল হুলের সঙ্গে নেতৃত্বের ভার থাকবে মূলত অক্ষর প্যাটেলের উপর। অক্ষরকে আগেই রিটেন করে নিয়েছে দিল্লি দল। তবে অক্ষরকে অধিনায়ক করে সহ অধিনায়ক করা হবে রাহুলকে সেটা এখনও স্পষ্ট নয়।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে দিল্লি দলের এক সূত্র বলেছেন, হ্যাঁ, দিল্লি ক্যাপিটালস নতুন অধিনায়ক খুঁজতে পারে। এমন সম্ভাবনা রয়েছে যে ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল নতুন আইপিএল অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে বা ফ্র্যাঞ্চাইজি আইপিএল নিলামে নেওয়া কোনও ক্রিকেটারকেই নেতা করতে পারে।

দিল্লি দল নিলামের প্রথম দিনেই একাধিক তারকা ক্রিকেটারের জন্য বিড করতে শুরু করে। তাদের রণকৌশলের সৌজন্যে অনেক ক্রিকেটারেরই টাকার অঙ্ক বৃদ্ধি পেয়ে যায়। শ্রেয়স আইয়ার হাত থেকে বেরিয়েয যাওয়ার পর দিল্লি দলের লক্ষ্য ছিল কেএল রাহুল। তবে তারকা ক্রিকেটারকে পেতে খুব বেশি টাকা অবশ্য খরচ করতে হয়নি দিল্লি দলকে।

এতটাই বাড়িয়ে দেন যে, পঞ্জাব কিংসের শেষ পর্যন্ত শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় কিনতে বাধ্য হন। দিল্লি দল শুধুমাত্র কেএল রাহুলকে চেয়েছিলেন। আর, সেটা অনেক কম মাত্র ১৪ কোটি টাকায় নেওয়ার জন্যই পন্থ আর শ্রেয়সের রেকর্ড দাম বাড়িয়ে দেওয়ার রণকৌশল নেয়।

আইপিএলে ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রাহুল, এর মধ্যে ৩১টি করে ম্যাচ জিতেছেন এবং হেরেছেন. ২ ম্যাচ ড্র হয়েছে। জয়ের শতাংশ ৪৮.৪৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+